বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, দেশের তরুণদের দক্ষ হিসেবে গড়ে তোলার জন্য দেশজুড়ে আধুনিক প্রশিক্ষণ সেন্টার স্থাপন করা হবে। একই সঙ্গে বিদেশগামীদের জন্য দ্রুত ব্যাংক ঋণের ব্যবস্থা করা হবে, যাতে তাদের জমি বিক্রি করতে না হয়।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীতে এক নির্বাচনি জনসভায় তিনি বলেন, প্রশিক্ষণ সেন্টারের মাধ্যমে তরুণরা দেশে ও বিদেশে সম্মানজনকভাবে কর্মসংস্থানে যুক্ত হতে পারবে, স্বাবলম্বী হবে এবং দেশের বেকারত্ব হ্রাসে সহায়ক হবে।

তিনি আরও বলেন, প্রবাসগামী অনেক মানুষ বিদেশে যাওয়ার আগে অর্থ সংকটে ভুগছেন। অনেকেই ভিটেমাটি বা জমিজমি বিক্রি করে প্রবাসে যাচ্ছেন, যা পরিবারে ঝুঁকি তৈরি করে। এই সংকট দূর করতে সরকারিভাবে ব্যাংক ঋণের ব্যবস্থা করা হবে, যার মাধ্যমে তারা সহজে খরচ মেটাতে পারবে এবং বিদেশে উপার্জিত অর্থ দিয়ে পরবর্তীতে ঋণ পরিশোধ করতে পারবে।

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ তারেক রহমান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সরাসরি সম্প্রচার করবে।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version