পবিত্র রমজান মাস উপলক্ষে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর উদ্যোগে গত মঙ্গলবার (১০ মার্চ) বাদ আসর কমিশন প্রাঙ্গণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মোঃ মোহসিন চৌধুরী, কমিশনার মোঃ আলী আকবর, কমিশনার ফারজানা লালারুখ, কমিশনার মোঃ সাইফউদ্দিন, সিএফএ এবং কমিশনের সকল গ্রেডের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ মাহফিলে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশের পুঁজিবাজারের উন্নয়ন, স্থিতিশীলতা এবং বিনিয়োগকারীদের কল্যাণ কামনাও করা হয়।

বিএসইসি প্রতিবছর পবিত্র রমজান মাস উপলক্ষে এ ধরনের ধর্মীয় ও সামাজিক আয়োজনের মাধ্যমে কর্মীদের মধ্যে ঐক্যবদ্ধতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে থাকে।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version