Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ‘মানুষের সেবার জন্যই আমরা রাজনীতি করি, জনকল্যাণই আমাদের লক্ষ্য’

    মার্চ ১৯, ২০২৬

    চাঁদ দেখা যায়নি, দেশে ঈদুল ফিতর শনিবার

    মার্চ ১৯, ২০২৬

    প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম এক মাস: ইমেজ থেকে বাস্তবতায় যাওয়ার সময় এখন

    মার্চ ১৯, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, March 20
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নয়, নিরপেক্ষ ভূমিকা চেয়েছে: আইন উপদেষ্টা
    আইন ও বিচার

    বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নয়, নিরপেক্ষ ভূমিকা চেয়েছে: আইন উপদেষ্টা

    By ম্যাংগো টিভিঅক্টোবর ২২, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নয়, বর্তমান অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ
    ভূমিকা চেয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ
    নজরুল।

    বুধবার (২২ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের
    জবাবে তিনি এ তথ্য জানান।

    তিনি বলেন, আমি বিএনপির সঙ্গে আলোচনায় যেটা বুঝেছি, ওনারা তত্ত্বাবধায়ক
    সরকার চাননি। বরং বলেছেন, অন্তর্বর্তী সরকার যেন তত্ত্বাবধায়ক সরকারের
    মতো নিরপেক্ষ ভূমিকা পালন করে। তারা আমাদের কাছ থেকে নিরপেক্ষতার
    নিশ্চয়তা চেয়েছেন। আমরা বলেছি, আমরা ইতিমধ্যেই নিরপেক্ষভাবে কাজ করছি।

    আইন উপদেষ্টা আরও বলেন, প্রধান উপদেষ্টা নিজে আশ্বাস দিয়েছেন যে
    জনপ্রশাসন বা অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বড় ধরনের বদলি হলে তিনি তা
    নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন। নিরপেক্ষতা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত।

    নির্বাচনকালীন সরকার ছোট হবে কি না-এমন প্রশ্নে তিনি বলেন, এ ধরনের কোনো
    বিষয় আলোচনা হয়নি। এটা উপদেষ্টা পরিষদের আলোচনার বিষয় হতে পারে। তবে
    এখন পর্যন্ত কেউ এমন কোনো দাবি তোলেননি।

    দলীয় ব্যক্তিদের অন্তর্বর্তী সরকারে অন্তর্ভুক্ত না করার বিষয়ে বিএনপির
    বক্তব্য প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, ওনারা এর আগেও এ কথা বলেছেন। এতে নতুন
    কিছু নেই।

    একজন উপদেষ্টার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি
    জনপ্রশাসনের দায়িত্বে নেই, তাই এ ব্যাপারে মন্তব্য করার মতো জায়গায়ও
    নই।

    জনপ্রশাসনের নিয়োগ ও বদলি দলীয়ভাবে হচ্ছে কি না-এ প্রশ্নে ড. আসিফ
    নজরুল বলেন, আমরা তা মনে করি না। কারণ, আমাদের বিরুদ্ধে সব দলই অভিযোগ
    তোলে অন্য দলের প্রভাব আছে। অর্থাৎ, সব দলই যদি বলে অন্য দলের লোক আছে,
    তাহলে বুঝতে হবে আমরা নিরপেক্ষভাবে কাজ করছি।

    ম্যাংগোটিভি/আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleআইনের প্রতি শ্রদ্ধা রেখে নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ সিইসির
    Next Article তত্ত্বাবধায়ক সরকার তৈরির আবহ দেখছি: ইসি আনোয়ারুল

    Related Posts

    ‘মানুষের সেবার জন্যই আমরা রাজনীতি করি, জনকল্যাণই আমাদের লক্ষ্য’

    মার্চ ১৯, ২০২৬

    চাঁদ দেখা যায়নি, দেশে ঈদুল ফিতর শনিবার

    মার্চ ১৯, ২০২৬

    প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম এক মাস: ইমেজ থেকে বাস্তবতায় যাওয়ার সময় এখন

    মার্চ ১৯, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ‘মানুষের সেবার জন্যই আমরা রাজনীতি করি, জনকল্যাণই আমাদের লক্ষ্য’

    চাঁদ দেখা যায়নি, দেশে ঈদুল ফিতর শনিবার

    প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম এক মাস: ইমেজ থেকে বাস্তবতায় যাওয়ার সময় এখন

    ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫