Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » বিএনপির মনোনয়ন নিয়ে বিভ্রান্তিকর অপপ্রচারের অভিযোগ রিজভীর
    রাজনীতি

    বিএনপির মনোনয়ন নিয়ে বিভ্রান্তিকর অপপ্রচারের অভিযোগ রিজভীর

    By ম্যাংগো টিভিসেপ্টেম্বর ২৩, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির মনোনয়ন তালিকা নিয়ে যে অপপ্রচার চলছে, তা গভীর ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, সম্প্রতি কিছু পত্রিকা, গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় বিএনপির মনোনয়নের কথিত তালিকা প্রকাশ করে নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি, অসন্তোষ ও বিশৃঙ্খলা উসকে দেওয়ার ষড়যন্ত্র চলছে।

    মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

    রিজভী বলেন, ‘পতিত, পরাজিত ও পলাতক স্বৈরাচার মুক্ত বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার পথে বিএনপি যখন এগিয়ে যাচ্ছে, তখন কুচক্রী মহল নানা অপতথ্য ও মিথ্যাচার ছড়িয়ে ষড়যন্ত্র শুরু করেছে। এসব মহল একটি নিষিদ্ধ ফ্যাসিস্ট সংগঠনকে পুনর্বাসনের গোপন মিশনে নেমেছে।’

    ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসন করার গোপন মিশনে একটি চক্র কাজ করছে জানিয়ে তিনি বলেন, তারা বিএনপিকে কলঙ্কিত করার জন্য নানা অপপ্রচার চালাচ্ছে এবং কিছু গণমাধ্যমকে ব্যবহার করছে।

    বিএনপির এই নেতা স্পষ্ট করে জানান, আসন্ন জাতীয় নির্বাচনের জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করছে বিএনপি। উপযুক্ত সময়ে দলের নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমেই যোগ্য ও জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থীদের মনোনয়ন দেওয়া হবে।

    রিজভী বলেন, দলের মনোনয়ন প্রক্রিয়া পরিচালনা করে পার্লামেন্টারি বোর্ড, এবং তাদের সিদ্ধান্তই চূড়ান্ত। মিডিয়ায় প্রকাশিত ‘সবুজ সংকেত’ বা কথিত তালিকার কোনো ভিত্তি নেই।

    তিনি প্রার্থীদের উদ্দেশে বলেন, দলীয় কার্যক্রমে যার পারফরম্যান্স ভালো, তিনিই মনোনয়ন পাবেন। ভিত্তিহীন সংবাদে বিভ্রান্ত না হয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী প্রমুখ।

    ম্যাংগোটিভি/ আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleনিউইয়র্কে রাজনীতিবিদদের ওপর হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
    Next Article নিউইয়র্কে আখতারের ওপর ডিম নিক্ষেপ, জামায়াত নেতা তাহের যা বললেন

    Related Posts

    ‘বগলদাবা’ বিরোধী দল হবে না জামায়াত: শফিকুর রহমান

    জুন ১৬, ২০২৬

    ডেঙ্গু প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি মির্জা ফখরুল

    জুন ১৫, ২০২৬

    অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি রপ্তানির সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধি শিথিল করল বাংলাদেশ ব্যাংক

    জুন ১৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬