Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ইসরায়েলি হামলায় নিহত ইরানের নিরাপত্তা পরিষদের প্রধান-উপপ্রধান: নতুন ধাক্কা

    মার্চ ১৮, ২০২৬

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » বাংলাদেশ ব্যাংকের সব বিভাগীয় অফিসে সঞ্চয়পত্রসহ পাঁচ সেবায় কার্যক্রম বন্ধ
    বিজনেস

    বাংলাদেশ ব্যাংকের সব বিভাগীয় অফিসে সঞ্চয়পত্রসহ পাঁচ সেবায় কার্যক্রম বন্ধ

    By ম্যাংগো টিভিনভেম্বর ২০, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ের পাশাপাশি দেশের সব বিভাগীয় অফিসেও সঞ্চয়পত্র বিক্রি, প্রাইজবন্ড বিক্রি, ছেঁড়া–ফাটা নোট বিনিময়, এ–চালান এবং চালান-সংক্রান্ত ভাংতি টাকা প্রদানের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী রোববার, ২৩ নভেম্বর থেকে কোনো গ্রাহক আর এসব সেবা পাবেন না।

    বৃহস্পতিবার (২০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির পরিচালক ও সহকারী মুখপাত্র সাঈদা খানম।

    প্রতিষ্ঠানটি জানায়, কেপিআইভুক্ত (কী পয়েন্ট ইনস্টলেশন) প্রতিষ্ঠান হিসেবে নিরাপত্তা বিবেচনায় ব্যতিক্রমী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বের কোনো কেন্দ্রীয় ব্যাংক কাউন্টারে সাধারণ মানুষকে এসব সেবা দেয় না—এ বক্তব্য তুলে ধরে বাংলাদেশ ব্যাংক জানায়, চলতি সিদ্ধান্ত কার্যকর হলে বাণিজ্যিক ব্যাংকগুলোকে এসব সেবা নির্বিঘ্নে দেওয়ার বিষয়ে কঠোর তদারকি করা হবে।

    এর আগে মঙ্গলবার কেবল মতিঝিল অফিসে সেবা বন্ধের ঘোষণা দিলেও দুই দিন পর সিদ্ধান্তটি সব বিভাগের অফিসে কার্যকর করা হলো। ফলে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বগুড়া, রাজশাহী, সিলেট, সদরঘাট, বরিশাল ও রংপুর কার্যালয়েও এসব সেবা বন্ধ থাকবে।

    বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, গভর্নর ড. আহসান এইচ মনসুরের নির্দেশে মতিঝিল ক্যাশ বিভাগ আধুনিকায়নের কাজ নেওয়ার পর গঠিত কমিটির সুপারিশে গ্রাহকসংশ্লিষ্ট সেবা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে দুটি ভিন্ন সময়ে দুই সাবেক গভর্নরও একই উদ্যোগ নিলেও তা বাস্তবায়িত হয়নি।

    সম্প্রতি মতিঝিল অফিসের সার্ভার জালিয়াতির মাধ্যমে ২৫ লাখ টাকার সঞ্চয়পত্র আত্মসাত এবং আরও ৫০ লাখ টাকা আত্মসাতের চেষ্টা ধরা পড়ার ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়। এ ঘটনায় মামলা ও একাধিক তদন্ত কমিটি কাজ করছে। পরে মতিঝিল অফিসে সঞ্চয়পত্র বিক্রি আগেই বন্ধ করা হয়েছিল।

    বর্তমানে বাংলাদেশ ব্যাংক ছাড়া সব সরকারি–বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, সঞ্চয় অধিদপ্তর ও পোস্ট অফিস থেকে সঞ্চয়পত্র এবং সব ব্যাংকে প্রাইজবন্ড পাওয়া যায়। ছেঁড়া–ফাটা নোট বদল ও অটোমেটেড চালান সেবাও ব্যাংকগুলো দেয়। তবুও ভোগান্তিমুক্ত সেবা ও আস্থার কারণে কেন্দ্রীয় ব্যাংকেই গ্রাহক ভিড় বেশি। সেপ্টেম্বর পর্যন্ত গ্রাহকদের মোট সঞ্চয়পত্রের পরিমাণ ৩ লাখ ৪০ হাজার ৪৪৫ কোটি টাকা, যার ৩০ শতাংশের বেশি রয়েছে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleগভীর রাতে সাংবাদিক-ব্যবসায়ীকে তুলে নেওয়ার ঘটনায় টিআইবির উদ্বেগ
    Next Article শেখ রেহানার স্বামী শফিক সিদ্দিকের বিরুদ্ধে মামলা করবে দুদক

    Related Posts

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬

    বিএসইসি’র উদ্যোগে পবিত্র রমজান মাসে দোয়া ও ইফতার মাহফিল

    মার্চ ১৬, ২০২৬

    সামিট পাওয়ার ইন্টারন্যাশনালে বিদ্যুৎকেন্দ্র গুলোতে পর্যাপ্ত জ্বালানি মজুদ

    মার্চ ১৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ইসরায়েলি হামলায় নিহত ইরানের নিরাপত্তা পরিষদের প্রধান-উপপ্রধান: নতুন ধাক্কা

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫