Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    মে ৩, ২০২৬

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    মে ৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, May 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » বাংলাদেশ ও সৌদির মধ্যে প্রথমবারের মতো আনুষ্ঠানিক কর্মী নিয়োগ চুক্তি স্বাক্ষর
    জাতীয়

    বাংলাদেশ ও সৌদির মধ্যে প্রথমবারের মতো আনুষ্ঠানিক কর্মী নিয়োগ চুক্তি স্বাক্ষর

    By ম্যাংগো টিভিঅক্টোবর ৬, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সাধারণ কর্মী নিয়োগ সংক্রান্ত প্রথম আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক চুক্তি সোমবার (৬ অক্টোবর) রিয়াদে স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে মন্ত্রী ইঞ্জিনিয়ার আহমেদ বিন সোলাইমান আল-রাজী চুক্তিতে স্বাক্ষর করেন।

    চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে শ্রমবাজার সম্প্রসারণ ও অভিবাসন ব্যবস্থায় নতুন অধ্যায় সূচিত হবে। এর আগে ১৯৭৬ সাল থেকে বাংলাদেশ থেকে সৌদি আরব কর্মী পাঠানো হতো অনানুষ্ঠানিকভাবে। এ সময় প্রায় ৩০ লাখ বাংলাদেশি শ্রমিক সৌদি আরবে কাজ করছেন, যা দেশের রেমিট্যান্স প্রবাহের সবচেয়ে বড় উৎস।

    চুক্তি অনুযায়ী বাংলাদেশ থেকে দক্ষ, আধা-দক্ষ ও সাধারণ শ্রমিক পাঠানো হবে। পাশাপাশি উভয় দেশের যৌথ উদ্যোগে প্রশিক্ষণ, দক্ষতা যাচাই, নিরাপদ অভিবাসন, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং নিয়োগকর্তা ও কর্মীর মধ্যে চুক্তিভিত্তিক সম্পর্ক নিশ্চিত করা হবে।

    বাংলাদেশের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, ‘কর্মীদের অধিকার সুরক্ষা, আকামা নবায়ন এবং এক্সিট ভিসা প্রদানে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আমরা নিশ্চিত করব যে প্রেরিত শ্রমিকরা প্রশিক্ষণ ও স্কিল সার্টিফিকেশনসহ সঠিকভাবে নিয়োগপ্রাপ্ত হবেন।’

    সৌদি মানবসম্পদ মন্ত্রী ইঞ্জিনিয়ার আহমেদ বিন সোলাইমান আল-রাজী বলেন, ‘বাংলাদেশ আমাদের গুরুত্বপূর্ণ শ্রমবাজার অংশীদার। চুক্তিটি শুধু নিয়োগ নয়, মানবসম্পদ উন্নয়নের ক্ষেত্রেও নতুন অধ্যায় সূচনা করবে।’

    চুক্তি কার্যকর হলে আগামী দুই বছরের মধ্যে সৌদি আরবে বাংলাদেশের কর্মীর সংখ্যা অন্তত ২০ শতাংশ বৃদ্ধি পাবে। বাংলাদেশি শ্রমিকরা এখন থেকে দক্ষতা অনুযায়ী ভালো বেতন, উন্নত কর্মপরিবেশ, চিকিৎসা ও আবাসন সুবিধা পাবেন। একই সঙ্গে একটি যৌথ অনলাইন ডেটা প্ল্যাটফর্মে নিয়োগ ও কর্মচুক্তির তথ্য সংরক্ষণ করা হবে।

    এই চুক্তি বাংলাদেশের প্রবাসী শ্রমিক ও বৈদেশিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে আশা করছে সরকার।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleবুলবুল-ফারুকসহ ২৩ নতুন পরিচালক নির্বাচিত হলেন বিসিবিতে
    Next Article সেপ্টেম্বরে দেশে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৬ শতাংশে

    Related Posts

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬

    সৌদিতে পৌঁছেছেন ৪৩ হাজার ১৯ হজযাত্রী, মৃত্যু ৭

    মে ৩, ২০২৬

    সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৭

    মে ৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    সৌদিতে পৌঁছেছেন ৪৩ হাজার ১৯ হজযাত্রী, মৃত্যু ৭

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫