Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » বাংলাদেশে উৎপাদন শুরু করতে যাচ্ছে এআই প্রযুক্তি ব্র্যান্ড অনার
    বিজ্ঞান ও প্রযুক্তি

    বাংলাদেশে উৎপাদন শুরু করতে যাচ্ছে এআই প্রযুক্তি ব্র্যান্ড অনার

    By ম্যাংগো টিভিনভেম্বর ১৬, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বাংলাদেশে স্থানীয়ভাবে উৎপাদন শুরু করতে কারখানা স্থাপন করবে বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেম প্রতিষ্ঠান অনার। আর এ লক্ষ্যে, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের সাথে এক চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি। স্থানীয় সক্ষমতা জোরদার করাসহ দেশের ক্রেতাদের জন্য উন্নত মোবাইল প্রযুক্তি সহজলভ্য করতে অত্যাধুনিক এ কারখানা স্থাপন করবে অনার।

    এ চুক্তিতে স্বাক্ষর করে অনারের সাউথ ইস্ট এশিয়ার প্রেসিডেন্ট জর্জ ঝাও এবং স্মার্ট টেকনোলজিস বিডি প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল ইসলাম। প্রত্যাশা করা হচ্ছে, প্রতিষ্ঠান দু’টির অংশীদারিত্ব দেশের প্রযুক্তিখাতে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। কারখানাটি কালিয়াকৈরের স্মার্ট হাইটেক পার্কে স্থাপন করা হবে। এর মাধ্যমে উপকৃত হবে দেশের ক্রেতারা। বৈশ্বিক উদ্ভাবন ও স্থানীয় সক্ষমতার সমন্বয়ের মাধ্যমে এ কারখানা থেকে উৎপাদিত ডিভাইসগুলো ‘মেড ইন বাংলাদেশ’ লেবেল যুক্ত হবে।

    এ অংশীদারিত্ব নিয়ে জর্জ ঝাও বলেন, ‘বাংলাদেশের বাজার অত্যন্ত সম্ভাবনাময় ও দ্রুতবর্ধনশীল। এই অংশীদারিত্বের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ডিভাইস উৎপাদনের করে আমরা অনারের বৈশ্বিক এআই উদ্ভাবনকে বাংলাদেশের আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে চাই। এই উদ্যোগ আমাদের স্থানীয় প্রতিভার বিকাশ, উৎপাদন এবং স্থানীয় পর্যায়ে উচ্চমানের ডিভাইস সরবরাহ নিয়ে অঙ্গীকারেরই প্রতিফলন।’

    মো. জহিরুল ইসলাম বলেন, ‘আমরা ভবিষ্যৎ নিয়ে অনারের লক্ষ্যপূরণের অংশীদার হতে পেরে গর্বিত। এই উৎপাদন সুবিধা নতুন সুযোগ সৃষ্টি করবে,স্থানীয় সক্ষমতাকে আরও শক্তিশালী করবে এবং দেশের প্রযুক্তিগত অগ্রযাত্রায় অবদান রাখবে। এ অংশীদারিত্বের মাধ্যমে আমরা দেশেই বিশ্ব মানসম্পন্ন পণ্য তৈরির অপেক্ষায় রয়েছি।’

    ২০২৩ সালে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করে অনার। এরপর থেকেই অনার দেশের অন্যতম শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে ধারাবাহিকভাবে নিজেদের অবস্থান বজায় রেখেছে। অনার এর বৈশ্বিক লক্ষ্য- অনার আলফা প্ল্যানের মাধ্যমে প্রযুক্তিগত উৎকর্ষ, ক্রেতাকেন্দ্রিক উদ্ভাবনের পাশাপাশি বিশ্বুজুড়েই সকল ক্রেতাদের জন্য জন্য নতুন সুযোগ তৈরির ওপর গুরুত্ব দিয়ে আসছে। বাংলাদেশে নতুন এ কারখানা স্থাপন অনারের সে প্রতিশ্রুতিরই প্রতিফলন, যা যৌথ প্রবৃদ্ধি ও অংশীদারিত্ব নিয়ে ব্র্যান্ডটির কার্যক্রমকে আরও দৃঢ় করবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleশেখ হাসিনার রায়: স্বচ্ছতা নিশ্চিতেই ট্রাইব্যুনালের রায় সরাসরি সম্প্রচার
    Next Article শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনালে সেনা মোতায়েনের চিঠি

    Related Posts

    দেশীয় শিল্প ও প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়তে সরকার বদ্ধপরিকর: প্রযুক্তিমন্ত্রী

    জুন ১৬, ২০২৬

    অ্যামাজন-আলি এক্সপ্রেসে পণ্য বিক্রি করতে পারবে দেশি উদ্যোক্তারা

    জুন ১৬, ২০২৬

    ফিফা বিশ্বকাপের উন্মাদনায় লেনোভোর বিশেষ এডিশন ল্যাপটপ বাজারে

    জুন ১৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬