Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, June 17
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » বাংলাদেশি পর্যটক কমে যাওয়ায় সংকটে কলকাতার নিউমার্কেটের ব্যবসায়ীরা
    অডিও ফিচার

    বাংলাদেশি পর্যটক কমে যাওয়ায় সংকটে কলকাতার নিউমার্কেটের ব্যবসায়ীরা

    By ম্যাংগো টিভিনভেম্বর ১৮, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বাংলাদেশি পর্যটকদের আনাগোনা কমে যাওয়ায় কলকাতার নিউমার্কেট ও আশপাশের এলাকা-যা দীর্ঘদিন ধরে ‘এক টুকরো বাংলাদেশ’ নামে পরিচিত-তীব্র ব্যবসায়িক মন্দার মুখে পড়েছে। রাজনৈতিক অস্থিরতা ও ভিসা জটিলতার কারণে পর্যটকদের সংখ্যা কমে যাওয়ায় হোটেল, রেস্টুরেন্ট থেকে শুরু করে খুচরা ব্যবসা-সবখানেই নেমে এসেছে ধস।

    নিউমার্কেট চত্বরের কিড স্ট্রিট, রয়েড স্ট্রিট, সদর স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, টটি লেন ও মারকুইস স্ট্রিট-পুরো এলাকাজুড়েই দোকানিদের বড় অংশ বাংলাদেশের ক্রেতাদের ওপর নির্ভরশীল। ব্যবসায়ীরা জানাচ্ছেন, আগের তুলনায় বিক্রি প্রায় ৭০ শতাংশ পর্যন্ত কমে গেছে; অনেকেই ব্যবসা টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছেন।

    এ অঞ্চলের প্রায় ৩০টির মতো খাবারের হোটেল রয়েছে, যেগুলোতে বাংলাদেশি পর্যটকের ভিড় ছিল চোখে পড়ার মতো। জনপ্রিয় ‘খালেক রেস্টুরেন্ট’-যেখানে আগে কালা ভুনা খেতে লাইনে দাঁড়ানো ছাড়া উপায় ছিল না-এখন লোকসানের মুখে। কর্মচারীরা বলছেন, মেডিকেল ভিসায় আসা সীমিত সংখ্যক যাত্রী দিয়ে আগের ব্যবসা চালানো সম্ভব হচ্ছে না।

    একই অবস্থা দাওয়াতসহ আশপাশের অন্যান্য রেস্টুরেন্টেও। সন্ধ্যা নামলে যেসব জায়গায় আগে আসন পাওয়া কঠিন ছিল, এখন সেখানে দীর্ঘ সময়েও ক্রেতা দেখা যায় না। ব্যবসায়ীদের মতে, পরিস্থিতি প্রতিদিন আরও খারাপের দিকে যাচ্ছে।

    খালেক রেস্টুরেন্টের কর্মচারী আবু আলী বলেন, বাংলাদেশি পর্যটক না থাকায় ব্যবসা প্রায় থেমে গেছে। এই পরিস্থিতি থেকে বের হতে হলে পর্যটক ভিসা স্বাভাবিক হওয়া জরুরি। তিনি আশা প্রকাশ করেন, দ্রুত পর্যটক ভিসা চালু হলে আবারও নিউমার্কেট এলাকায় বাংলাদেশি অতিথিদের ভিড় বাড়বে এবং ব্যবসায় স্বস্তি ফিরবে।

    ম্যাংগোটিভি/আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleসাইবার অপরাধ দমনে আসছে ডিএমপির ‘সাইবার সাপোর্ট সেন্টার’
    Next Article স্লোভাকিয়ার জালে ছয় গোল, ২০২৬ বিশ্বকাপে জার্মানি

    Related Posts

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬

    আমাকে ছাড়া ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প

    জুন ১৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬