Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ৩১ বছরের সংসার, বিবাহবার্ষিকীতে মৌসুমীর উদ্দেশে যা লিখলেন ওমর সানী

    আগস্ট ২, ২০২৬

    ভাঙচুরের দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

    আগস্ট ২, ২০২৬

    তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী

    আগস্ট ২, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, August 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » বহুজাতিক কোম্পানির ব্যবসায় ৮% প্রবৃদ্ধি, মুনাফায় স্থবিরতা
    অন্যান্য

    বহুজাতিক কোম্পানির ব্যবসায় ৮% প্রবৃদ্ধি, মুনাফায় স্থবিরতা

    By নিজস্ব প্রতিবেদকনভেম্বর ১৯, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বাংলাদেশের বাজারে সক্রিয় বহুজাতিক কোম্পানিগুলো চলতি ২০২৪–২৫ অর্থবছরের জুলাই–সেপ্টেম্বর ত্রৈমাসিকে শক্তিশালী ব্যবসায়িক প্রবৃদ্ধি দেখালেও উল্লেখযোগ্য মুনাফা করতে পারেনি। দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৩টি বহুজাতিক কোম্পানির সম্মিলিত আয় এই সময়ে বেড়েছে ৮.১৫ শতাংশ। তবে বিভিন্ন ব্যয় বৃদ্ধির কারণে নিট মুনাফা প্রায় স্থিতিশীলই রয়েছে।

    তথ্য বিশ্লেষণে দেখা যায়, প্রথম তিন মাসে ১৩ কোম্পানির সম্মিলিত আয় হয়েছে ১৯১.৯৬ বিলিয়ন টাকা, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১৭৭.৪৯ বিলিয়ন টাকা। অর্থাৎ এক বছরে আয় বেড়েছে ১৪.৪৭ বিলিয়ন টাকা।

    এককভাবে সর্বোচ্চ আয় করেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটিবিসি)—৯৪.৬৮ বিলিয়ন টাকা, যা গত বছরের তুলনায় ১১% বেশি। তবে প্রবৃদ্ধিতে সবার ওপরে রয়েছে আরএকে সিরামিকস। তিন মাসে তাদের আয় ৫৪% বেড়ে দাঁড়িয়েছে ২.০৬ বিলিয়ন টাকায়। দ্বিতীয় সর্বোচ্চ প্রবৃদ্ধি ইউনিলিভার কনজ্যুমার কেয়ার (২৫%) এবং তৃতীয় স্থানে ম্যারিকো বাংলাদেশ (২৩%)।

    বাটা শু (১৯%), সিঙ্গার বাংলাদেশ (১৫%) ও রেকিট বেনকিজার (১০%)—এই কোম্পানিগুলোর আয়ও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে লিন্ডে বাংলাদেশ, বার্জার পেইন্টস, লাফার্জহোলসিম, গ্রামীণফোন ও রবি আজিয়াটার প্রবৃদ্ধি ছিল ১–৭ শতাংশের মধ্যে।

    তিন মাসে এই ১৩ কোম্পানির সম্মিলিত নিট মুনাফা হয়েছে ২১.৫০ বিলিয়ন টাকা, যা গত বছরের তুলনায় মাত্র ০.২৭% কম। বিশ্লেষকদের মতে, কাঁচামালের উচ্চ ব্যয়, পরিচালন ব্যয় বৃদ্ধি, সুদের হার বৃদ্ধি এবং সরকারের বাড়তি কর আরোপ মুনাফা কমিয়ে দিয়েছে।

    ১৩ কোম্পানির মধ্যে ১১টি লাভে থাকলেও গ্রামীণফোন এবং বিএটিবিসির মুনাফা বেড়ে ওঠেনি। আর দুই কোম্পানি—সিঙ্গার বাংলাদেশ ও বাটা শু—লোকসান করেছে, যেখানে অতিরিক্ত ব্যয়, কম সুদ আয় ও বিকল্প আয়ে ক্ষতি লোকসান বাড়িয়েছে।

    তামাকজাত পণ্যে কর বাড়ায় বিএটিবিসির মুনাফা কমেছে
    বিএটিবিসি প্রায় ৯৫ বিলিয়ন টাকার ব্যবসা করেও তিন মাসে নিট মুনাফা করতে পেরেছে মাত্র ৩.০৫ বিলিয়ন টাকা—গত বছরের তুলনায় ৯২ কোটি টাকা কম। সরকারের বাড়তি কর, শুল্ক ও ভ্যাট এ খাতে বড় প্রভাব ফেলেছে। আলোচ্য তিন মাসে কোম্পানিকে সরকারকে দিতে হয়েছে ৮ হাজার কোটি টাকার বেশি, যা আগের বছর থেকে প্রায় ১২০০ কোটি টাকা বেশি।

    ১৩ কোম্পানির মধ্যে ৯টি গত অর্থবছরে অর্জিত মুনাফার তুলনায় বেশি লভ্যাংশ ঘোষণা করেছে-গ্রামীণফোন, ম্যারিকো, লাফার্জহোলসিম, রবি, রেকিট বেনকিজার, সিঙ্গার, লিন্ডে বাংলাদেশ, আরএকে সিরামিকস ও ইউনিলিভার।

    গত অর্থবছরে এ নয় কোম্পানি সম্মিলিতভাবে মুনাফা করেছে ৮১.৬৭ বিলিয়ন টাকা, কিন্তু লভ্যাংশ নিয়েছে ৯৭.৯৪ বিলিয়ন টাকা—অর্থাৎ মুনাফার চেয়ে ১৬.২৭ বিলিয়ন টাকা বেশি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleপ্রচারণায় তারেক রহমানের ছবি ব্যবহারে আপত্তি জানাল এনসিপি
    Next Article দিল্লিতে দুই নিরাপত্তা উপদেষ্টার বৈঠক, অজিত দোভালকে ঢাকায় আমন্ত্রণ

    Related Posts

    এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়ল

    আগস্ট ২, ২০২৬

    চার ব্যাংকের অর্ধবার্ষিক প্রতিবেদন প্রকাশ, বেড়েছে দুই ব্যাংকের ইপিএস

    আগস্ট ২, ২০২৬

    এ মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

    আগস্ট ২, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ৩১ বছরের সংসার, বিবাহবার্ষিকীতে মৌসুমীর উদ্দেশে যা লিখলেন ওমর সানী

    ভাঙচুরের দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

    তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী

    দেশের সব বেসরকারি দাখিল-আলিম মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬