Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ছুটির দিনেও পোশাক শিল্প এলাকায় সীমিত পরিসরে খোলা ব্যাংক

    মার্চ ১৮, ২০২৬

    ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের অগ্রিম টিকিট

    মার্চ ১৮, ২০২৬

    স্নাতক পাসে আকর্ষণীয় বেতনে বিকাশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

    মার্চ ১৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » বগুড়ায় সারিয়াকান্দি নদীবন্দর প্রতিষ্ঠার পথে, উচ্ছ্বসিত এলাকাবাসী
    সারাদেশ

    বগুড়ায় সারিয়াকান্দি নদীবন্দর প্রতিষ্ঠার পথে, উচ্ছ্বসিত এলাকাবাসী

    By ম্যাংগো টিভিসেপ্টেম্বর ২০, ২০২৫2 Mins Read
    বগুড়ায় সারিয়াকান্দি নদীবন্দর প্রতিষ্ঠার পথে, উচ্ছ্বসিত এলাকাবাসী
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বগুড়ার সারিয়াকান্দিতে নদীবন্দর প্রতিষ্ঠার কার্যক্রম এগিয়ে যাচ্ছে। এ লক্ষ্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে প্রজ্ঞাপন জারির জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পক্ষ থেকে পত্র প্রেরণ করা হয়েছে।

    গত ১৫ সেপ্টেম্বর বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডোর আরিফ আহম্মেদ মোস্তফা স্বাক্ষরিত ওই পত্রে জানানো হয়—সারিয়াকান্দি উপজেলায় নদীবন্দর প্রতিষ্ঠার সম্ভাব্যতা যাচাই করতে বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছিল। কমিটির প্রতিবেদনে এখানে নদীবন্দর প্রতিষ্ঠার যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করা হয়।

    এর আগে বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা সারিয়াকান্দিতে নদীবন্দর স্থাপনের প্রস্তাব দেন। প্রস্তাবের পর বিআইডব্লিউটিএ চেয়ারম্যান সরেজমিনে কালিতলা ও মাদারগঞ্জ জামথল নৌঘাট এলাকা পরিদর্শন করেন। পরবর্তীতে হাইড্রোগ্রাফিক জরিপ এবং সম্ভাব্যতা যাচাইয়ের কাজ সম্পন্ন হয়।

    নদীবন্দর ঘোষণার জন্য প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া এখন আইন মন্ত্রণালয়ে রয়েছে। এলাকাবাসী এ খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং মনে করছেন, নতুন নদীবন্দর চালু হলে যোগাযোগ ও বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    সারিয়াকান্দিতে নদীবন্দর প্রতিষ্ঠার উদ্যোগকে স্বাগত জানিয়ে সাবেক সেনা কর্মকর্তা কর্নেল জগলুল আহসান বলেন, বগুড়া সারিয়াকান্দি তথা পুরো জেলা বাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতেই বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান এ বিষয়ে কার্যক্রম শুরু করেছেন। ইতোমধ্যে প্রজ্ঞাপন জারির লক্ষ্যে পত্রও প্রদান করা হয়েছে। এ মহৎ উদ্যোগের জন্য তিনি বগুড়াবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে দ্রুত প্রজ্ঞাপন জারি করে সারিয়াকান্দিতে নদীবন্দর প্রতিষ্ঠার জোর দাবি জানান তিনি।

    এ বিষয়ে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আতিকুর রহমান বলেন, বিশেষজ্ঞ কমিটির সম্ভাব্যতা যাচাই প্রতিবেদনে সারিয়াকান্দিতে নদীবন্দর স্থাপনকে ইতিবাচকভাবে মূল্যায়ন করা হয়েছে। নৌপরিবহন কর্তৃপক্ষ ইতোমধ্যে প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই সারিয়াকান্দিতে নদীবন্দর প্রতিষ্ঠার বাস্তবায়ন শুরু হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleহাজার কোটি টাকার মালিকেরা এখন দৌড়ে বেড়াচ্ছেন: অর্থ উপদেষ্টা
    Next Article টেলিটকে ডিসেম্বরের মধ্যে যুক্ত হচ্ছে আরও ১ হাজার টাওয়ার

    Related Posts

    ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের অগ্রিম টিকিট

    মার্চ ১৮, ২০২৬

    মাছ ধরতে জেলেদের আর কোনো ইজারা দিতে হবে না: প্রতিমন্ত্রী নূর

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন

    মার্চ ১৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ছুটির দিনেও পোশাক শিল্প এলাকায় সীমিত পরিসরে খোলা ব্যাংক

    ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের অগ্রিম টিকিট

    স্নাতক পাসে আকর্ষণীয় বেতনে বিকাশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

    ঈদযাত্রায় মহাসড়কে চাপ, ধীরগতিতে চলছে যানবাহন, ধীরগতি

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫