Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ইকরার মৃত্যু মামলা: আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী

    জুন ১৮, ২০২৬

    শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করতে ব্যাপক কর্মসূচি সরকারের

    জুন ১৮, ২০২৬

    ট্রাম্পের পর এবার ইরানের প্রেসিডেন্টের স্বাক্ষর, যুদ্ধ থামানোর পথে নতুন চুক্তি

    জুন ১৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ফায়ার সার্ভিসে ৬২ হাজার স্বেচ্ছাসেবক গড়ে তুলবে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা
    জাতীয়

    ফায়ার সার্ভিসে ৬২ হাজার স্বেচ্ছাসেবক গড়ে তুলবে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

    By ম্যাংগো টিভিডিসেম্বর ৫, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    য়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জন্য ৬২ হাজার স্বেচ্ছাসেবক (ভলান্টিয়ার) তৈরি এবং তাদের সুবিধা বৃদ্ধি করার উদ্যোগ নিয়েছে সরকার। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে রাজধানীর পূর্বাচলে সংস্থাটির ট্রেনিং গ্রাউন্ডে ‘ইন্টারন্যাশনাল ভলান্টিয়ার্স ডে’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

    তিনি বলেন, ফায়ার সার্ভিসের প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকেরা নিঃস্বার্থ সেবা ও মানবিক কার্যক্রমের মাধ্যমে জনগণের বন্ধু হিসেবে ইতোমধ্যে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। সাম্প্রতিক ভূমিকম্প, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগে ফায়ার ফাইটারদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তারা গুরুত্বপূর্ণ অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজে অংশ নিয়েছেন বলে উল্লেখ করেন উপদেষ্টা।

    স্বেচ্ছাসেবকদের প্রশংসা করে তিনি বলেন, কোনো রকম সুবিধা না নিয়ে জনগণের সেবায় আপনাদের এই নিঃস্বার্থ অংশগ্রহণ নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। আপনারা এ কাজের প্রতিদান শুধু ইহকালে নয়, পরকালেও পাবেন।

    তিনি জানান, সারাদেশে ৬২ হাজার ভলান্টিয়ার তৈরির লক্ষ্য নিয়ে ফায়ার সার্ভিস কাজ করছে। এর মধ্যে ইতোমধ্যে ৫৫ হাজারের বেশি ভলান্টিয়ারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ প্রশিক্ষণের মাধ্যমে তারা ফায়ার সার্ভিস পরিবারের সদস্য হিসেবে জনবল সংকট দূর করতে সাহায্য করছেন এবং প্রতিষ্ঠানের সক্ষমতাও বাড়ছে।

    উপদেষ্টা বলেন, শুধু সরকারি বাহিনীর পক্ষে বড় অগ্নিকাণ্ড, ভূমিকম্প বা বন্যার মতো দুর্যোগ এককভাবে মোকাবিলা করা কঠিন। এ ক্ষেত্রে স্বেচ্ছাসেবকেরা পেশাদার বাহিনীর সঙ্গে কাজ করে দুর্যোগ প্রশমনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিশেষ করে ভূমিকম্প মোকাবিলায় স্বেচ্ছাসেবকদের প্রস্তুতি ও প্রশিক্ষণ আরও জোরদার করা জরুরি।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-স্বরাষ্ট্র মন্ত্রণালয়সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleআরও ৩০ দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র
    Next Article কাতার নয়, খালেদার জন্য জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স

    Related Posts

    শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করতে ব্যাপক কর্মসূচি সরকারের

    জুন ১৮, ২০২৬

    দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা

    জুন ১৮, ২০২৬

    বিছানায় পাওয়া মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

    জুন ১৮, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ইকরার মৃত্যু মামলা: আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী

    শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করতে ব্যাপক কর্মসূচি সরকারের

    ট্রাম্পের পর এবার ইরানের প্রেসিডেন্টের স্বাক্ষর, যুদ্ধ থামানোর পথে নতুন চুক্তি

    দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬