Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

    মার্চ ১৮, ২০২৬

    চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ ২০ মার্চ

    মার্চ ১৮, ২০২৬

    অনাকাঙ্ক্ষিত ভুল-ত্রুটির জন্য ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

    মার্চ ১৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » পুঁজিবাজারে বিনিয়োগে টেকনিক্যাল এনালাইসিস অপরিহার্য: ডিএসই পরিচালক
    বিজনেস

    পুঁজিবাজারে বিনিয়োগে টেকনিক্যাল এনালাইসিস অপরিহার্য: ডিএসই পরিচালক

    By ম্যাংগো টিভিনভেম্বর ৬, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    পুঁজিবাজারে সফলভাবে বিনিয়োগ করতে হলে টেকনিক্যাল এনালাইসিস জানা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক অধ্যাপক মেজর জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান (অব.)।

    তিনি বলেন, শেয়ারবাজারে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে টেকনিক্যাল এনালাইসিস খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রাইস মুভমেন্ট, ভলিউম অব ট্রেডসহ অন্যান্য উপাদানের ওপর ভিত্তি করে এটি তৈরি হয়। শুধু ফান্ডামেন্টাল এনালাইসিস নয়, টেকনিক্যাল এনালাইসিসও বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    বুধবার (৫ নভেম্বর) ডিএসই ট্রেনিং একাডেমি আয়োজিত চার দিনব্যাপী ‘বেসিক টেকনিকাল এনালাইসিস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে সনদ বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    অনুষ্ঠানে ডিএসই ট্রেনিং একাডেমির উপ-মহাব্যবস্থাপক সৈয়দ আল আমিন রহমান এবং রিসোর্স পারসন ফিনটেলেক্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামনুন বিন জাফর উপস্থিত ছিলেন।

    ডিএসই পরিচালক আরও বলেন, ‘পুঁজিবাজারের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য বিনিয়োগকারীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি অপরিহার্য। নিয়মিত প্রশিক্ষণ, সচেতনতা বৃদ্ধি ও তথ্যভিত্তিক সিদ্ধান্তই একটি শক্তিশালী পুঁজিবাজার গড়ে তুলতে পারে।’

    চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় টেকনিক্যাল এনালাইসিস প্ল্যাটফর্ম, টেকনিক্যাল ইনডিকেটর, ট্রেডিং সিস্টেম, মার্কেট এনালাইসিস, রিস্ক ম্যানেজমেন্টসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন ফিনটেলেক্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামনুন বিন জাফর, আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডের সিনিয়র পোর্টফোলিও অ্যানালিস্ট মুস্তফা জাইন উদ্দিন এবং ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের গবেষণা বিভাগের প্রধান মো. হাসিব রেজা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleগুম প্রতিরোধ অধ্যাদেশে চূড়ান্ত অনুমোদন, শাস্তি মৃত্যুদণ্ড
    Next Article প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়ে নতুন কর্মসূচি ঘোষণা ৮ দলের

    Related Posts

    ছুটির দিনেও পোশাক শিল্প এলাকায় সীমিত পরিসরে খোলা ব্যাংক

    মার্চ ১৮, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬

    বিএসইসি’র উদ্যোগে পবিত্র রমজান মাসে দোয়া ও ইফতার মাহফিল

    মার্চ ১৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

    চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ ২০ মার্চ

    অনাকাঙ্ক্ষিত ভুল-ত্রুটির জন্য ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

    নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, বন্ধ রেল যোগাযোগ, বহু হতাহতের সংখ্যা

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫