Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » পিআর মানে স্থায়ী অস্থিরতা, আওয়ামী লীগের হাতেই বাতাস: সালাহউদ্দিন
    রাজনীতি

    পিআর মানে স্থায়ী অস্থিরতা, আওয়ামী লীগের হাতেই বাতাস: সালাহউদ্দিন

    By ম্যাংগো টিভিঅক্টোবর ৪, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, দেশে যদি নির্বাচন বিলম্বিত হয়, তবে ফ্যাসিবাদের উত্থান হবে।

    তিনি বলেন, পিআর মানে পার্মানেন্ট রেস্টলেসনেস। এই ব্যবস্থায় স্থিতিশীল সরকার থাকে না; কয়েক মাস পরপর প্রধানমন্ত্রী বা সরকার পরিবর্তন হয়। এতে জনগণকে দেওয়া অঙ্গীকার বাস্তবায়ন সম্ভব হয় না এবং দেশের উন্নয়ন ব্যাহত হয়। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের কর্মকাণ্ডেই পিআরের বাতাস প্রবাহিত হচ্ছে। যারা পিআর-পিআর করছে, তাদের অনেকেই ‘আমি-ডামি’ নির্বাচনে অংশ নিয়েছিল এবং আওয়ামী লীগের কার্যক্রমে সহায়তা করেছে।

    শনিবার (৪ অক্টোবর) রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সেমিনার হলে জাতীয় গণতান্ত্রিক পার্টির (এনডিপি) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

    তিনি প্রশ্ন রাখেন, পিআর পদ্ধতিতে স্বতন্ত্র প্রার্থীর কোনো স্থান থাকবে কি? তাদের সাংবিধানিক অধিকার রক্ষা হবে কি? সালাহউদ্দিন সতর্ক করেন, যারা হীন রাজনৈতিক উদ্দেশ্য বা দলীয় স্বার্থে জাতীয় স্বার্থকে অবহেলা করছে, তারা জনগণকে বিভ্রান্ত করতে পারবে না। নির্বাচন বিলম্ব বা বানচালের চেষ্টা মানে অগণতান্ত্রিক শক্তিকে উত্থানের সুযোগ দেওয়া।

    সংবিধান সম্পর্কেও তিনি বলেন, এটি ছেলে খেলা নয়; ১৮ কোটি মানুষের ভাগ্য নিয়ে চিড়মিড়ি খেলা করা যাবে না। সংবিধানকে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় চলতে দিতে হবে। ১৯৭২ সালের সংবিধান গণপরিষদের মাধ্যমে প্রণীত হলেও এক বছরের মধ্যে সংশোধন আনা হয়েছিল, তাই নতুন সংবিধান প্রণয়ন করলেই তা স্থায়ী হবে এমন ধারণা ভুল।

    তিনি গণতান্ত্রিক চর্চার গুরুত্ব তুলে ধরে বলেন, ‘তর্ক-বিতর্ক হবে, বহুমত থাকবে, কিন্তু জাতীয় ইস্যুতে ঐক্যমত তৈরি করতে হবে, যাতে জনগণ বিজয়ী হয়।’

    আলোচনায় তিনি গাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনডিপি চেয়ারম্যান আবদুল্লাহ আল হারুন (সোহেল)। বক্তব্য রাখেন সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদসহ এনডিপি নেতারা।

    ম্যাংগোটিভি/আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleদুর্গাপূজায় ড. ইউনূসকে ‘অসুর’ বানিয়ে ভারত নিম্নরুচির পরিচয় দিয়েছে: রিজভী
    Next Article প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি, থানায় জিডি

    Related Posts

    ‘বগলদাবা’ বিরোধী দল হবে না জামায়াত: শফিকুর রহমান

    জুন ১৬, ২০২৬

    ডেঙ্গু প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি মির্জা ফখরুল

    জুন ১৫, ২০২৬

    অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি রপ্তানির সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধি শিথিল করল বাংলাদেশ ব্যাংক

    জুন ১৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬