বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান বলেছেন, বাংলাদেশকে নতুনভাবে গড়তে তরুণদের মেধা কাজে লাগানোর পাশাপাশি নীতি প্রণয়নে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি করতে হবে।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বিআইআইএসএস অডিটোরিয়ামে উইমেন ইন ডেমোক্রেসির উদ্যোগে অনুষ্ঠিত ‘গণতন্ত্রের সংগ্রামে নারী: অবদান, দায় ও দায়িত্ব’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।

জাইমা রহমান বলেন, পলিসি মেকিংয়ে নারীদের অংশগ্রহণ বাড়ানোর জন্য ছাত্র নেতৃত্ব থেকে স্থানীয় সরকার পর্যন্ত একটি ধারাবাহিক নেতৃত্বের পাইপলাইন তৈরি ও বজায় রাখতে হবে। এভাবে নারী নেতৃত্বের ধারাবাহিকতা নিশ্চিত হবে এবং ভালো নেতৃত্বকে সুযোগ দেওয়া সম্ভব হবে।

তিনি আরও বলেন, নারীদের প্রতি অর্থনৈতিক বৈষম্য দূর করতে আরও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। নারীদের জন্য সুযোগ-সুবিধা বাড়ানো হলে রাজনৈতিক অংশগ্রহণ আরও সহজ হবে এবং তারা রাজনীতিতে সক্রিয়ভাবে অংশ নিতে পারবে।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version