Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    এক বছরে বড় ধস ব্যাংক খাতে: নিট লোকসান ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা

    জুন ১৮, ২০২৬

    ইকরার মৃত্যু মামলা: আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী

    জুন ১৮, ২০২৬

    শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করতে ব্যাপক কর্মসূচি সরকারের

    জুন ১৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ‘নির্বাচন উপলক্ষে পুলিশের জন্য কেনা হচ্ছে ৪০ হাজার বডি ক্যামেরা’
    বিজনেস

    ‘নির্বাচন উপলক্ষে পুলিশের জন্য কেনা হচ্ছে ৪০ হাজার বডি ক্যামেরা’

    By ম্যাংগো টিভিসেপ্টেম্বর ২৩, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নির্বাচনে দায়িত্ব পালনের সুবিধার্থে পুলিশের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের নিজস্ব অর্থায়নে এই ক্যামেরা জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর মাধ্যমে কেনা হবে।

    আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

    অর্থ উপদেষ্টা বলেন, আজকের বৈঠকে গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত হয়েছে। নির্বাচনের সময় পুলিশ সদস্যদের ৪০ হাজার বডি ক্যামেরা দেওয়া হবে। পুলিশের এটা প্রয়োজন, তাই আমরা প্রস্তাব অনুমোদন করেছি। দ্রুত এগুলো আনতে হবে।

    খরচ কত হবে-এমন প্রশ্নে তিনি বলেন, ‘খরচের বিষয়টা এখন বলা যাচ্ছে না। নির্দিষ্ট করে এখন বলতে পারছি না। ইউএনডিপি এই ক্যামেরাগুলো সংগ্রহ করবে।’

    কেন ইউএনডিপি’র মাধ্যমে কেনা হবে-সাংবাদিকদের এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন, ‘আমরা যেমন টিকা আনি ইউনিসেফের মাধ্যমে, তেমনি এখানে ইউএনডিপি মান ও দামের নিশ্চয়তা দেবে। টেন্ডার করলে মান ও দামের বিষয়ে অনিশ্চয়তা থাকে। ইউএনডিপি’র মাধ্যমে কিনলে স্বচ্ছতা বজায় থাকবে এবং আমাদের আলাদা করে নেগোসিয়েশন করতে হবে না।’

    সরকারের অর্থায়নে কেনা হবে জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ সরকারের টাকায় এই ৪০ হাজার বডি ক্যামেরা আনা হবে। অর্থ মন্ত্রণালয় খরচ বহন করবে। নির্বাচন খাতের ব্যয় থেকে টাকা দেওয়া হবে। তবে আমরা পুলিশকে দিচ্ছি, নির্বাচন কমিশনকে নয়। নির্বাচনের জন্য যা যা দরকার, তার কোনো ঘাটতি হবে না।’

    ম্যাংগোটিভি/ আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleএনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না : ইসি সচিব
    Next Article দেশে শাওমির রেডমি ১৫ উন্মোচন, মিলবে দীর্ঘস্থায়ী ব্যাটারি

    Related Posts

    এক বছরে বড় ধস ব্যাংক খাতে: নিট লোকসান ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা

    জুন ১৮, ২০২৬

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    জুন ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    এক বছরে বড় ধস ব্যাংক খাতে: নিট লোকসান ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা

    ইকরার মৃত্যু মামলা: আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী

    শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করতে ব্যাপক কর্মসূচি সরকারের

    ট্রাম্পের পর এবার ইরানের প্রেসিডেন্টের স্বাক্ষর, যুদ্ধ থামানোর পথে নতুন চুক্তি

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬