Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ‘মানুষের সেবার জন্যই আমরা রাজনীতি করি, জনকল্যাণই আমাদের লক্ষ্য’

    মার্চ ১৯, ২০২৬

    চাঁদ দেখা যায়নি, দেশে ঈদুল ফিতর শনিবার

    মার্চ ১৯, ২০২৬

    প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম এক মাস: ইমেজ থেকে বাস্তবতায় যাওয়ার সময় এখন

    মার্চ ১৯, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, March 20
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » নির্বাচনের কারণে পেছাল বিশ্ব ইজতেমা, মার্চে অনুষ্ঠিত হবে টঙ্গীতে
    জাতীয়

    নির্বাচনের কারণে পেছাল বিশ্ব ইজতেমা, মার্চে অনুষ্ঠিত হবে টঙ্গীতে

    By ম্যাংগো টিভিনভেম্বর ৩, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আগামী ২০২৬ সালের বিশ্ব ইজতেমা এবার জানুয়ারির পরিবর্তে মার্চ মাসে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে তাবলিগ জামাতের শুরায়ে নেজামপন্থী নেতৃত্ব। সরকারের প্রস্তাবে রাজি হয়ে এই সময় পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    সোমবার (৩ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাবলিগ জামাত বাংলাদেশ (শুরায়ে নেজাম)-এর নেতা মুফতি কেফায়াতুল্লাহ আজহারী এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সরকারের প্রস্তাবে আমরা সম্মত হয়েছি। এবারের বিশ্ব ইজতেমা মার্চ মাসে অনুষ্ঠিত হবে ইনশা’আল্লাহ।

    এর আগে গত রবিবার (২ নভেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানান, দেশের নির্বাচনী কার্যক্রম বিবেচনায় রেখে ইজতেমা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই পক্ষই (কাকরাইল মারকাজপন্থী ও শুরায়ে নেজামপন্থী) এই সিদ্ধান্তে সম্মতি জানিয়েছে।

    ধর্ম উপদেষ্টা বলেন, দেশে নির্বাচনের আমেজ শুরু হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনী দায়িত্বে ব্যস্ত থাকবে। তাই নির্বাচনের পর মার্চ মাসে বিশ্ব ইজতেমা আয়োজন করা হবে।

    মুফতি কেফায়াতুল্লাহ আজহারী আরও বলেন, ‘তাবলিগ জামাত বিশ্ব মুসলিম ঐক্যের প্রতীক। সরকারের সহযোগিতা ও যথাযথ নিরাপত্তা নিশ্চিত হলে এবারের ইজতেমা শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করা সম্ভব হবে ইনশা’আল্লাহ।’

    সংবাদ সম্মেলনে তাবলিগ জামাতের বিভিন্ন স্তরের শুরা সদস্য, আলেম এবং প্রশাসনিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleএক্সিম-সোশ্যাল-ইউনিয়নসহ পাঁচ ব্যাংক একীভূত, বুধবার প্রশাসক নিয়োগ
    Next Article ‘নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, জোটেও যেতে পারে এনসিপি’

    Related Posts

    ‘মানুষের সেবার জন্যই আমরা রাজনীতি করি, জনকল্যাণই আমাদের লক্ষ্য’

    মার্চ ১৯, ২০২৬

    চাঁদ দেখা যায়নি, দেশে ঈদুল ফিতর শনিবার

    মার্চ ১৯, ২০২৬

    খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি, দুজনের অবস্থা আশঙ্কাজনক

    মার্চ ১৯, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ‘মানুষের সেবার জন্যই আমরা রাজনীতি করি, জনকল্যাণই আমাদের লক্ষ্য’

    চাঁদ দেখা যায়নি, দেশে ঈদুল ফিতর শনিবার

    প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম এক মাস: ইমেজ থেকে বাস্তবতায় যাওয়ার সময় এখন

    ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫