বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সচিবালয়ে নিজের কক্ষের অর্ধেক লাইট বন্ধ এবং শীতাতপ নিয়ন্ত্রণের মাত্রা কমিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে সচিবালয়ে নিজের দপ্তরে এসে প্রধানমন্ত্রী কক্ষের প্রায় ৫০ শতাংশ লাইট বন্ধের নির্দেশ দেন এবং এসির বিদ্যুৎ প্রবাহ কমিয়ে সাশ্রয়ী মাত্রায় পরিচালনার নির্দেশনা দেন। সরকারের পক্ষ থেকে বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হওয়ার আহ্বানও জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব জানান, মন্ত্রিসভার বৈঠকেও প্রধানমন্ত্রী অর্ধেক লাইট বন্ধ ও এসির মাত্রা কমানোর নির্দেশ দেন। তার নির্দেশনার পর মন্ত্রিপরিষদ কক্ষসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সাশ্রয়ী ব্যবস্থা গ্রহণ করা হয়।

সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানানো হয়েছে। দিনের বেলায় প্রাকৃতিক আলো ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয়ের পরামর্শও দেওয়া হয়েছে।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version