Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » নিউইয়র্কে ডিম নিক্ষেপ ঘটনায় মুখ খুললেন এনসিপি নেতা আখতার হোসেন
    জাতীয়

    নিউইয়র্কে ডিম নিক্ষেপ ঘটনায় মুখ খুললেন এনসিপি নেতা আখতার হোসেন

    By ম্যাংগো টিভিসেপ্টেম্বর ২৩, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীদের এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এই এনসিপি নেতা।

    মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আখতার হোসেন বলেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাসীরা আগেও এ ধরনের কর্মকাণ্ড করেছে। উপদেষ্টারা যখন এসেছেন, তাদের ওপরও আক্রমণ করার চেষ্টা করা হয়েছে। দেশেও আওয়ামী লীগের আক্রমণের লক্ষ্যবস্তু আমরা থাকি। তবে এতে আমরা ভয় পাই না।’

    তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ দেশে মানুষের ওপর সন্ত্রাস চালাতে পারে। কিন্তু মানুষ সাহসের সঙ্গে অতীতেও তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। জীবন উৎসর্গ করতে দ্বিধা করেনি। ভবিষ্যতেও আওয়ামী লীগকে প্রতিরোধে জনগণ ঐক্যবদ্ধ থাকবে।’

    এর আগে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তার সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইটটি নিউইয়র্কে অবতরণ করলে বিমানবন্দরে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্লোগান দেয়। এসময় এনসিপি নেতা আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ এবং এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাকে অশালীন ভাষায় গালিগালাজের অভিযোগ ওঠে।

    প্রধান উপদেষ্টার প্রেস উইং ও বিএনপি কর্মীদের সহযোগিতায় তারা বিমানবন্দর এলাকা ত্যাগ করেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleফেব্রুয়ারিতেই অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য দেশ প্রস্তুত: প্রধান উপদেষ্টা
    Next Article নিউইয়র্কে আখতারকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ, যুবলীগ নেতা আটক

    Related Posts

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    প্রথম ধাপে ২২ হাজার কৃষক পাবেন ফার্মার্স কার্ড, উদ্বোধন পহেলা বৈশাখে

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫