Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৫: বেসিস প্রশাসকের হাতে পুরস্কার পেল ২৭ দল
    বিজ্ঞান ও প্রযুক্তি

    নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৫: বেসিস প্রশাসকের হাতে পুরস্কার পেল ২৭ দল

    By ম্যাংগো টিভিঅক্টোবর ২৩, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৫-এর বাংলাদেশ পর্বের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর বেসিস অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী ২৭টি দলের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসিস প্রশাসক। এ সময় বিজয়ী দলগুলোর সদস্য, তাদের অভিভাবক এবং বেসিস স্টুডেন্টস ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।

    টানা ১২তম বারের মতো বাংলাদেশে এই প্রতিযোগিতার আয়োজন করেছে বেসিস। এ আয়োজনের পৃষ্ঠপোষকতায় ছিল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এবং সহযোগিতায় ছিল বেসিস স্টুডেন্টস ফোরাম। প্রতিযোগিতাটি ২০২৫ সালের ৩ ও ৪ অক্টোবর প্রথমবারের মতো ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়।

    গত ১১ বছরে বিশ্বব্যাপী নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে টানা তিনবারসহ মোট চারবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ-যা দেশের প্রযুক্তি খাতে এক অনন্য সাফল্য।

    প্রধান অতিথির বক্তব্যে আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান বলেন, ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ প্রতিযোগিতার মাধ্যমে বেসিস নতুন দিগন্তের দরজা খুলে দিচ্ছে। এর মাধ্যমে আমাদের তরুণ প্রজন্মের মহাকাশ ও উদ্ভাবনবিষয়ক জ্ঞান ও সক্ষমতার পরিচয় মেলে। আমি বিশ্বাস করি, এই প্রতিযোগিতা তরুণদের আগামী দিনের বিজ্ঞানী ও প্রযুক্তিবিদ হিসেবে গড়ে তুলবে।’

    তিনি আরও আশা প্রকাশ করেন, বাংলাদেশের তরুণরা তাদের মেধা ও দক্ষতা দিয়ে আবারও বিশ্বজয়ের মাধ্যমে বাংলাদেশের পতাকা উঁচিয়ে ধরবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleপলাতক আসামিরা আর নির্বাচনে প্রার্থী হতে পারবেন না: আইন অনুমোদন
    Next Article ডিসেম্বরে ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি

    Related Posts

    এমডব্লিউসিতে হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন

    মার্চ ১৬, ২০২৬

    দুই মামলায় জামিনে সাংবাদিক আনিস আলমগীর কারামুক্ত

    মার্চ ১৪, ২০২৬

    বাংলাদেশ আইসিটি স্টেকহোল্ডারস অ্যালায়েন্সের ইফতার ও নেটওয়ার্কিং অনুষ্ঠিত

    মার্চ ১৪, ২০২৬
    Demo
    আরও দেখুন

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    প্রথম ধাপে ২২ হাজার কৃষক পাবেন ফার্মার্স কার্ড, উদ্বোধন পহেলা বৈশাখে

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫