Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    মে ৩, ২০২৬

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    মে ৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, May 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » নারীদের কর্মঘণ্টা ৫ ঘণ্টা করার দাবি ‘রাজনৈতিক স্লোগান: সাখাওয়াত হোসেন
    জাতীয়

    নারীদের কর্মঘণ্টা ৫ ঘণ্টা করার দাবি ‘রাজনৈতিক স্লোগান: সাখাওয়াত হোসেন

    By ম্যাংগো টিভিডিসেম্বর ৮, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা ৮ ঘণ্টা থেকে কমিয়ে ৫ ঘণ্টা করার দাবি বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি রাজনৈতিক স্লোগান বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

    সোমবার (৮ ডিসেম্বর) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বছরের অর্জন ও সাফল্য তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

    জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সম্প্রতি এক কর্মসূচিতে বলেন, তাদের দল ক্ষমতায় গেলে কর্মজীবী নারীদের কর্মসময় ৮ ঘণ্টা থেকে কমিয়ে ৫ ঘণ্টা করা হবে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে শ্রম উপদেষ্টা বলেন,
    ‘আমি এটিকে রাজনৈতিক স্লোগান হিসেবে দেখছি। আগামীতে ক্ষমতায় গেলে—এই কথাটির মধ্যেই তো বড় ফ্যাক্টর আছে। নারী শ্রমিকরা যদি তাদের এ কথায় ভোট দেন, তাহলে আমার বলার কিছু নেই।’

    তিনি আরও বলেন, ‘ভোট দেওয়ার পর যারা ক্ষমতায় বসবেন, তারা তো তখন মাঠের মানুষ থাকবেন না। তখন বাস্তবতা ফেস করতে হবে।’

    উদাহরণ টেনে তিনি বলেন,‘নির্বাচনের আগে বিভিন্ন দল নানা স্লোগান দেয়—যেমন ক্ষমতায় গেলে বুড়িগঙ্গাকে দুধের নদী বানিয়ে ফেলবে, ওপর থেকে মান্না-সালওয়া পড়বে, ঘরে বসে থাকলেই চলবে। এগুলো আমরা আগেও দেখেছি।’

    বক্তব্য প্রসঙ্গে তিনি মন্তব্য করেন,‘আপনাদের (সাংবাদিক) বাইরে কেউ এটাকে সিরিয়াসলি নিয়েছে বলে আমার মনে হয় না। বাইরে বের হলে তারা আমাকে দু’টা গালি দেবে—সেটাই স্বাভাবিক।’

    তিনি আরও বলেন, ‘রাজনৈতিক দলগুলো ক্ষমতায় না থাকলে অনেক কিছুই বলতে পারে। আমি যদি না থাকি, বলতেই পারি প্রতিদিন এখানে এসে আপনাদের বিরিয়ানি খাওয়াবো। কিন্তু ক্ষমতায় গেলে বলবো-ফান্ড নেই। এটা আপনারাও জানেন, আমিও জানি-প্রত্যেক রাজনৈতিক দল নতুন নতুন স্লোগান দেবে।’

    ম্যাংগোটিভি / আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleঅপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সরকারের শীর্ষ ১৭ নেতা
    Next Article মোহাম্মদপুর বাসা থেকে মা-মেয়ের মরদেহ উদ্বার

    Related Posts

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    মে ৩, ২০২৬

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    মে ৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    সৌদিতে পৌঁছেছেন ৪৩ হাজার ১৯ হজযাত্রী, মৃত্যু ৭

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫