দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৮২৫ জনে দাঁড়িয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ১০৫ জনের মধ্যে হাম ও এর উপসর্গ সনাক্ত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম আক্রান্ত হয়ে কারও মৃত্যু না হলেও উপসর্গ নিয়ে ৫ জন মারা গেছেন। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত উপসর্গ নিয়ে মোট ৭৩০ জন এবং নিশ্চিত হাম আক্রান্ত হয়ে ৯৫ শিশুর মৃত্যু হলো।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৪ হাজার ৭৪৫ জনে। এর মধ্যে পরীক্ষা-নিরীক্ষায় নিশ্চিত হাম রোগী সনাক্ত হয়েছেন ১৫ হাজার ৫৫৫ জন।

চলমান এই পরিস্থিতির মধ্যে এখন পর্যন্ত মোট ১ লাখ ৭ হাজার ৬৫৪ জন আক্রান্ত ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে তাদের মধ্যে থেকে ১ লাখ ৩ হাজার ৪৬৭ জন ইতোমধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version