দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের স্কুল, কলেজ, মাদরাসা এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এই ছুটির আওতায় রয়েছে।

বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, রবিবার ১২ এপ্রিল বৈসাবি উৎসব উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। পরদিন সোমবার, ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি উপলক্ষে নির্ধারিত ছুটি রয়েছে। এছাড়া মঙ্গলবার, ১৪ এপ্রিল বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আরও একদিন ছুটি থাকবে।

ফলে এই তিন দিনের সরকারি ছুটির কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান টানা বন্ধ থাকবে।

এদিকে এর আগে ১০ ও ১১ এপ্রিল সাপ্তাহিক ছুটি থাকায় সবমিলিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো টানা পাঁচ দিনের ছুটিতে পড়েছে।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version