Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    জুন ১৭, ২০২৬

    হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, June 17
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » দেশের মাটিতে পা রেখেই জাইমা রহমানের আবেগঘন ফেসবুক পোস্ট
    মাল্টিমিডিয়া

    দেশের মাটিতে পা রেখেই জাইমা রহমানের আবেগঘন ফেসবুক পোস্ট

    By ম্যাংগো টিভিডিসেম্বর ২৫, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন। তাঁর সঙ্গে দেশে ফিরেছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

    দেশের মাটিতে পা রেখেই সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন প্রতিক্রিয়া জানান জাইমা রহমান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিমানের ভেতরের একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘অবশেষে সিলেটে, বাংলাদেশের মাটিতে!’— সংক্ষিপ্ত এই বার্তায় দীর্ঘ প্রবাসজীবনের অনুভূতি ও স্বদেশে ফেরার আনন্দ স্পষ্ট হয়ে ওঠে।

    ছবিতে দেখা যায়, বিমানে পাশাপাশি বসে আছেন তারেক রহমান, ডা. জোবাইদা রহমান ও জাইমা রহমান। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে যাত্রা শুরুর পর সিলেট ছিল তাঁদের প্রথম যাত্রাবিরতি।

    সিলেটে প্রায় এক ঘণ্টার যাত্রাবিরতি শেষে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছে। ঢাকায় পৌঁছে তারেক রহমান রাজধানীর কুড়িলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।

    ২০০৮ সালে দেশ ছাড়ার সময় জাইমা রহমান ছিলেন কিশোরী। দীর্ঘ দেড় যুগ পর একজন পেশাদার ব্যারিস্টার হিসেবে বাবার সঙ্গে তাঁর দেশে ফেরা বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক আবেগ ও উদ্দীপনার সৃষ্টি করেছে। জাইমা রহমানের ফেসবুক পোস্টটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleতারেক রহমানের সংবর্ধনা ঘিরে ৩০০ ফিট এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা
    Next Article দেশে নেমেই প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান

    Related Posts

    ‘বগলদাবা’ বিরোধী দল হবে না জামায়াত: শফিকুর রহমান

    জুন ১৬, ২০২৬

    ডেঙ্গু প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি মির্জা ফখরুল

    জুন ১৫, ২০২৬

    অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি রপ্তানির সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধি শিথিল করল বাংলাদেশ ব্যাংক

    জুন ১৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

    শেয়ার লেনদেনে কারসাজির অভিযোগ: ৩ কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্তের নির্দেশ

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬