Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » দেশজুড়ে চলছে ওয়ালটন আইটি ফেয়ার
    বিজনেস

    দেশজুড়ে চলছে ওয়ালটন আইটি ফেয়ার

    By ম্যাংগো টিভিঅক্টোবর ৩০, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্যের ব্র্যান্ড ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড সারাদেশের ক্রেতাদের জন্য শুরু করেছে মাসব্যাপী ‘ডিভিশনাল আইটি ফেয়ার-২০২৫’। দেশের বিভিন্ন বিভাগে জমজমাটভাবে চলছে ৩০ দিনব্যাপী এই ফেয়ার। এসব ফেয়ারে ওয়ালটন ল্যাপটপ, ডেস্কটপ, ট্যাব, প্রিন্টার, স্পিকার এবং আইটি অ্যাক্সেসরিজ ক্রয়ে থাকছে আকর্ষণীয় মূল্যছাড়, উপহার এবং র‍্যাফেল ড্র।

    ইতোমধ্যে ফেয়ার অনুষ্ঠিত হচ্ছে ঢাকার মাল্টিপ্ল্যান সেন্টারের ইসিএস কম্পিউটার সিটিতে, সিলেটের বন্দরবাজারের করিমুল্লাহ মার্কেটে, রংপুরের সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্সে, ময়মনসিংহের রামবাবু রোডের আলাকা নদী বাংলা কমপ্লেক্সে, খুলনার জলিল টাওয়ারে, চট্টগ্রামের আর.এফ. জহুরা টাওয়ারে ও আগ্রাবাদের কম্পিউটার সিটিতে এবং রাজশাহীর গ্রেটার রোডের ওসমান সুপার মার্কেটে।

    ফেয়ার শুরুর পর থেকেই ক্রেতা ও প্রযুক্তিপ্রেমীদের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। ফেয়ার চলাকালীন নির্দিষ্ট মডেলের ওয়ালটন কম্পিউটার অ্যাক্সেসরিজে থাকছে সর্বোচ্চ ৫০% পর্যন্ত ডিসকাউন্ট। পাশাপাশি ল্যাপটপ, ডেস্কটপ, অল-ইন-ওয়ান, ট্যাব, প্রিন্টার ও স্পিকার ক্রয়ে ক্রেতারা পাচ্ছেন আকর্ষণীয় উপহার। প্রতিদিনের র‍্যাফেল ড্র ছাড়াও প্রতিটি ভেন্যুতে থাকছে সন্ধ্যাকালীন মেগা র‍্যাফেল ড্র, যেখানে বিজয়ীরা পাচ্ছেন ল্যাপটপ, ট্যাবসহ নানান আকর্ষণীয় পুরস্কার। ফেয়ারটিতে অংশ নিয়ে ক্রেতারা শুধু ছাড়-উপহারই নয়, বরং ওয়ালটনের সর্বশেষ প্রযুক্তিপণ্য সরাসরি ব্যবহার ও অভিজ্ঞতা নেওয়ার সুযোগও পাচ্ছেন।

    ফেয়ার আয়োজক সূত্রে জানা গেছে, বিভাগীয় পর্যায়ে এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো ক্রেতাদের আরও কাছে পৌঁছানো এবং ওয়ালটনের আইটি পণ্য ও সেবা সম্পর্কে তাদের সরাসরি ধারণা দেওয়া। সারাদেশের ক্রেতারা এখনই নিকটস্থ ফেয়ার ভেন্যুতে গিয়ে ওয়ালটনের আকর্ষণীয় অফার ও প্রযুক্তি অভিজ্ঞতা নিতে পারবেন।

    এ প্রসঙ্গে ওয়ালটন কম্পিউটারের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ বলেন, ওয়ালটন সব সময় ক্রেতাদের সর্বোচ্চ সুবিধা দিয়ে আসছে। ক্রেতারা যাতে সহজেই প্রয়োজনীয় প্রযুক্তিপণ্যটি হাতের নাগালে পেতে পারেন, সেজন্য বিভাগীয় শহরে আইটি ফেয়ারের এই উদ্যোগ নেয়া হয়েছে। এর মাধ্যমে একদিকে যেমন ক্রেতারা সরাসরি পণ্য দেখার ও অভিজ্ঞতা নিতে পারছেন, তেমনিই প্রয়োজনীয় পণ্যটি ক্রয়ে পাচ্ছেন বিশেষ সুবিধা। সারা বছর ধরে আমরা গ্রাহকদের জন্য এ রকম বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকি। ভবিষ্যতেও আমাদের এরূপ কার্যক্রম চলমান থাকবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’
    Next Article নির্বাচনের পর অন্তর্বর্তী সরকারের কাউকে খুঁজে পাওয়া যাবে না: মান্না

    Related Posts

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    জুন ১৭, ২০২৬

    শেয়ার লেনদেনে কারসাজির অভিযোগ: ৩ কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্তের নির্দেশ

    জুন ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬