Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, ২৮১ টহল দল
    জাতীয়

    দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, ২৮১ টহল দল

    By ম্যাংগো টিভিসেপ্টেম্বর ২৬, ২০২৫1 Min Read
    ফাইল ছবি
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। পূজামণ্ডপকে ঘিরে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা ও সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশে মোট ২৮১টি টহল দল মোতায়েন করা হয়েছে।

    শুক্রবার (২৬ সেপ্টেম্বর) র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে ৩১ হাজার ৫২৬টি পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এসব স্থানে নির্বিঘ্ন উৎসব আয়োজন নিশ্চিত করতে র‌্যাব সদস্যরা অতিরিক্ত নজরদারি ও টহল কার্যক্রম চালাচ্ছে।

    রাজধানীতে ৯৪টি টহল দলসহ সারাদেশে টহল দলের এই কার্যক্রম আগামী ৩ অক্টোবর পর্যন্ত চলবে। প্রতিটি ব্যাটালিয়ন তাদের নিজ নিজ এলাকায় কন্ট্রোল রুমের মাধ্যমে স্থানীয় পূজা উদযাপন কমিটি, জনপ্রতিনিধি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবে।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, র‌্যাব সদর দপ্তর থেকে সার্বিক কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। কেউ পূজাকে কেন্দ্র করে নাশকতা বা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে র‌্যাবকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া দুর্গাপূজাকে ঘিরে আইনশৃঙ্খলা সংক্রান্ত যেকোনো সহযোগিতার জন্য র‌্যাব কন্ট্রোল রুম ও প্রতিটি জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

    র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, পূর্বের মতো এবারও উৎসবমুখর পরিবেশে দেশব্যাপী শারদীয় দুর্গাপূজা উদযাপন হবে এবং এ জন্য র‌্যাব ফোর্সেস অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleখুচরা বাজারে ভোজ্যতেলের দাম বাড়লেও চালের বাজার নিম্নমুখী, সবজিতে সামান্য স্বস্তি
    Next Article বিদেশি মালিকানা সীমা ৮৫%: রবি-বাংলালিংককে ছাড়তে হবে শেয়ার

    Related Posts

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    জুন ১৭, ২০২৬

    হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

    জুন ১৭, ২০২৬

    দেশে ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৭৭

    জুন ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬