Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ‘মানুষের সেবার জন্যই আমরা রাজনীতি করি, জনকল্যাণই আমাদের লক্ষ্য’

    মার্চ ১৯, ২০২৬

    চাঁদ দেখা যায়নি, দেশে ঈদুল ফিতর শনিবার

    মার্চ ১৯, ২০২৬

    প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম এক মাস: ইমেজ থেকে বাস্তবতায় যাওয়ার সময় এখন

    মার্চ ১৯, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, March 20
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » দীর্ঘ ৯ মাস পর খুলছে সেন্ট মার্টিন, পর্যটকদের মানতে হবে ১২ নির্দেশনা
    Uncategorized

    দীর্ঘ ৯ মাস পর খুলছে সেন্ট মার্টিন, পর্যটকদের মানতে হবে ১২ নির্দেশনা

    By ম্যাংগো টিভিঅক্টোবর ২৯, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পর আগামী ১ নভেম্বর থেকে জনপ্রিয় পর্যটনকেন্দ্র সেন্ট মার্টিন দ্বীপে যেতে পারবেন পর্যটকরা। প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক ভ্রমণের সুযোগ পাবেন। তবে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় মানতে হবে সরকারের জারি করা কঠোর ১২টি নির্দেশনা।

    কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে পর্যটকবাহী জাহাজ সেন্ট মার্টিনে যাতায়াত করবে। আইনগত নিষেধাজ্ঞার কারণে উখিয়ার ইনানী থেকে কোনো নৌযান চলাচলের অনুমতি নেই।

    গত ২২ অক্টোবর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। নির্দেশনা অনুযায়ী, বিআইডব্লিউটিএ এবং পরিবেশ মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া দ্বীপে কোনো নৌযান চলাচল করতে পারবে না।

    পর্যটকদের বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অনুমোদিত ওয়েব পোর্টাল থেকে অনলাইনে টিকিট ক্রয় করতে হবে। প্রতিটি টিকিটে থাকবে ট্রাভেল পাস ও কিউআর কোড। কিউআর কোড ছাড়া টিকিট নকল হিসেবে গণ্য হবে।

    ভ্রমণের সময় ও সীমাবদ্ধতা
    নভেম্বর মাসে দিনের বেলায় ভ্রমণের অনুমতি, রাত্রিযাপন নিষিদ্ধ, ডিসেম্বর ও জানুয়ারিতে রাত্রিযাপনের অনুমতি, ফেব্রুয়ারি মাসে দ্বীপে পর্যটক যাতায়াত সম্পূর্ণ বন্ধ, প্রতিদিন সর্বোচ্চ ২,০০০ পর্যটক প্রবেশ করতে পারবেনG

    পরিবেশ সুরক্ষায় কঠোর নির্দেশনা
    সৈকতে আলোকসজ্জা, উচ্চশব্দ বা বারবিকিউ নিষিদ্ধ, কেয়ার বন, প্রবাল, সামুদ্রিক কাছিম, রাজকাঁকড়া, শামুক-ঝিনুকসহ জীববৈচিত্র্যে কোনো ক্ষতি করা যাবে না, সৈকতে মোটরসাইকেল, সি-বাইকসহ মোটরচালিত যানবাহন নিষিদ্ধ, পলিথিন বহন নিষিদ্ধ, একবার ব্যবহার্য প্লাস্টিক বহন নিরুৎসাহিত, পুনর্ব্যবহারযোগ্য পানির ফ্লাস্ক ব্যবহারের পরামর্শ।

    সরকার আশা করছে, নতুন নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে সেন্ট মার্টিনের নাজুক পরিবেশ সংরক্ষিত হবে এবং দ্বীপটি হয়ে উঠবে দায়িত্বশীল ও পরিবেশবান্ধব পর্যটনের উদাহরণ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleআগামী শিক্ষাবর্ষেও স্কুলে ভর্তি লটারি পদ্ধতিতে: শিক্ষা মন্ত্রণালয়
    Next Article কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড: আগুনে পুড়ল কোটি টাকার প্রযুক্তিপণ্য, জানাল বিসিএস

    Related Posts

    মশার উপদ্রব দমনে কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

    মার্চ ৩, ২০২৬

    পণ্য বাণিজ্যে ঘাটতি ১৮.৩৪% বেড়ে ১১.৫৫ বিলিয়ন ডলার

    ফেব্রুয়ারি ২১, ২০২৬

    সমঝোতায় নেওয়া অর্থ চাঁদা নয়, জোর করলে তবেই চাঁদা: সেতুমন্ত্রী

    ফেব্রুয়ারি ২০, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ‘মানুষের সেবার জন্যই আমরা রাজনীতি করি, জনকল্যাণই আমাদের লক্ষ্য’

    চাঁদ দেখা যায়নি, দেশে ঈদুল ফিতর শনিবার

    প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম এক মাস: ইমেজ থেকে বাস্তবতায় যাওয়ার সময় এখন

    ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫