কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ব্রিফিংকালে র্যাব মহাপরিচালক একেএম শাহিদুর রহমান বলেছেন, দাবি আদায় বা আন্দোলনের নামে সাধারণ জনগণের ওপর আর জুলুম হতে দেওয়া হবে না।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টা ২০ মিনিটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও র্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
র্যাব ডিজি বলেন, ‘গত দেড় বছরে জুলাই–আগস্টের পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গুর ছিল। তখন থেকেই আমরা দেশবাসীকে আশ্বস্ত করেছি যে, দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনা সম্ভব এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা সম্ভব।’
তিনি আরও বলেন, ‘দাবি আদায়ের নামে বা আন্দোলনের নামে সাধারণ জনগণের ওপর জুলুম করা বা তাদের জিম্মি করে কোনো কার্যক্রম আমরা হতে দেবো না। আমরা চাই, এদেশের মানুষ নির্বিঘ্নে চলাফেরা করবে এবং তাদের স্বাভাবিক জীবনযাত্রায় বাধা না আসুক।’
একেএম শাহিদুর রহমান বলেন, সাংবাদিক ও দেশবাসীর সহযোগিতায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে আরও উন্নত করা সম্ভব হবে এবং সকলকে সুন্দর একটি দেশ উপহার দেওয়ার লক্ষ্যে র্যাব কাজ চালিয়ে যাবে।
ম্যাংগোটিভি /আরএইচ

