ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে প্রথম অধিবেশনে তার নাম স্পিকার পদে প্রস্তাব করা হয়। স্পিকার পদে শুধুমাত্র একটি মনোনয়ন পড়েছিল।
পবিত্র কোরআন তিলাওয়াতের পর প্রধানমন্ত্রী তারেক রহমান বেলা সোয়া ১১টার দিকে বক্তব্য শুরু করেন। অধিবেশনকে সভাপতিত্ব করার জন্য স্পিকার নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়।
সভাপতি খন্দকার মোশাররফ হোসেন জানান, স্পিকার পদে শুধুমাত্র একটিমাত্র মনোনয়ন এসেছে এবং মেজর হাফিজ দায়িত্ব গ্রহণ করতে সম্মত আছেন। এরপর সংসদ সদস্য নুরুল ইসলাম প্রস্তাব উত্থাপন করেন এবং সংসদ সদস্য রকিবুল ইসলাম সমর্থন জানান। প্রস্তাবটি সংসদে হ্যাঁ জয়যুক্ত হয়ে কার্যকর হয়।
ম্যাংগোটিভি /আরএইচ

