আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। ওই দিন সকাল ১১টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবন–এর সংসদ কক্ষে অধিবেশন বসবে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ অধিবেশন আহ্বান করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪৩২ বঙ্গাব্দের ২৭ ফাল্গুন মোতাবেক ২০২৬ খ্রিস্টাব্দের ১২ মার্চ বৃহস্পতিবার বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম (২০২৬ খ্রিস্টাব্দের প্রথম) অধিবেশন শুরু হবে।

নতুন সংসদের পাঁচ বছরের মেয়াদ শুরু হবে ১২ মার্চ থেকে, যা শেষ হবে ২০৩১ সালের ১১ মার্চ। ইতোমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ২৯৭ জন সদস্য শপথ গ্রহণ করেছেন এবং অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, অধিবেশনের শুরুতেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। এরপর নবনির্বাচিত স্পিকারের সভাপতিত্বে সংসদের মূল কার্যক্রম শুরু হবে।

ম্যাংগোটিভি /আরএই

Share.
Exit mobile version