Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    মে ৩, ২০২৬

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    মে ৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, May 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ঢাকা-১০ আসনে ভোটার হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ
    Uncategorized

    ঢাকা-১০ আসনে ভোটার হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ

    By ম্যাংগো টিভিনভেম্বর ৯, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জাতীয় সংসদের আসন সমঝোতা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলার মধ্যেই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঢাকা-১০ আসনের ভোটার হতে যাচ্ছেন।

    রোববার (৯ নভেম্বর) বিকেলে তিনি ধানমন্ডি থানার নির্বাচন কার্যালয়ে গিয়ে ভোটার হওয়ার আনুষ্ঠানিক আবেদন করবেন বলে জানা গেছে।

    স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার পাঠানো এক বার্তায় বলা হয়েছে, উপদেষ্টা আসিফ মাহমুদ ধানমন্ডি থানা নির্বাচন কার্যালয়ে উপস্থিত থেকে তাঁর ভোটার স্থানান্তরের প্রক্রিয়া সম্পন্ন করবেন।

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আসিফ মাহমুদের এই পদক্ষেপে ঢাকা-১০ আসনকে ঘিরে নির্বাচনকালীন জল্পনা আরও বেড়েছে। ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে গঠিত এই আসনটি রাজধানীর অন্যতম আলোচিত কেন্দ্র হিসেবে পরিচিত।

    বর্তমানে আসিফ মাহমুদ কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের ভোটার। সেখান থেকেও তার নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা ছিল। তবে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন উঠেছে— বিএনপির সঙ্গে আসন সমঝোতা হলে তিনি সরকার থেকে পদত্যাগ করে ঢাকা-১০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।

    বিএনপি এখনো এই আসনে কোনো প্রার্থী ঘোষণা না করায় এই জল্পনা আরও তীব্র হয়েছে। অন্যদিকে, জামায়াতে ইসলামী ইতোমধ্যেই এই আসনে সুপ্রিম কোর্টের আইনজীবী জসীম উদ্দিন সরকারকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleউত্তরাঞ্চলে জেঁকে বসছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস
    Next Article ২০২৬ সালে দুই ঈদে ১১ দিন, দুর্গাপূজায় ২ দিনের সরকারি ছুটি

    Related Posts

    পরীক্ষা ছাড়াই অন্য ব্যাংকে উচ্চ পদে যেতে পারবেন ব্যাংকাররা

    এপ্রিল ২৯, ২০২৬

    সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা

    এপ্রিল ২৯, ২০২৬

    ট্রাম্পের ইরানে হামলা স্থগিতের ঘোষণা, তেলের দাম কমলো

    মার্চ ২৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    সৌদিতে পৌঁছেছেন ৪৩ হাজার ১৯ হজযাত্রী, মৃত্যু ৭

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫