ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার নামাজের পরপরই এ কম্পন টের পান রাজধানীসহ বিভিন্ন জেলার মানুষ।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলা। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪, যা মাঝারি ধরনের।

অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা গণমাধ্যমকে বলেন, ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে উৎপত্তিস্থলটি প্রায় ১৮৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

অন্যদিকে, ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) উৎপত্তিস্থলে ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৩ বলে জানিয়েছে।

তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে হঠাৎ কম্পনে অনেকেই আতঙ্কিত হয়ে ভবন থেকে বের হয়ে খোলা জায়গায় অবস্থান নেন। স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version