ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দল জামায়াত থেকে ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়ে ক্ষমতাসীন দল বিএনপি–এর মৌখিক প্রস্তাব আপাতত নাকচ করে দিয়েছে দলটি।

বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবনে বিরোধী দলীয় সংসদীয় কমিটির সভা শেষ হওয়ার পরে গণমাধ্যমকে মিয়া গোলাম পরওয়ার জানান, তারা এভাবে ডেপুটি স্পিকার চাননি। দলটি সংসদে জুলাই সনদ নিয়ে আলোচনার পর ডেপুটি স্পিকারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।

এর আগে গত ২ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের জানান, বিএনপি জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান দেখিয়ে এবং ঐকমত্যের ভিত্তিতে প্রস্তাব দিয়েছে। তিনি বলেন, ‘প্রধান বিরোধী দলকে মৌখিকভাবে ও সাক্ষাতে বলা হয়েছে, তারা যেন ডেপুটি স্পিকার ঠিক করেন। স্পিকার নির্বাচনের দিন এটি একইসঙ্গে নির্বাচিত হতে পারে।’

তবে বিরোধী শিবির লিখিত প্রস্তাবের পাশাপাশি জুলাই সনদ ও গণভোট অনুযায়ী সংবিধান সংস্কার বাস্তবায়নের দাবি রাখছিল।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version