Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ডিসেম্বরে জামায়াতের আমির নির্বাচন, অংশ নেবেন লাখের বেশি রুকন
    রাজনীতি

    ডিসেম্বরে জামায়াতের আমির নির্বাচন, অংশ নেবেন লাখের বেশি রুকন

    By ম্যাংগো টিভিঅক্টোবর ৩, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নতুন আমির নির্বাচন। এ নির্বাচনে সারাদেশের এক লাখের বেশি রুকন সদস্য সরাসরি গোপন ভোটে অংশ নেবেন।

    দলের একটি সূত্র জানিয়েছে, আমির পদে সম্ভাব্য দুটি প্যানেল নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে একটিতে আছেন বর্তমান আমির ডা. শফিকুর রহমান, নায়েবে আমির মুজিবুর রহমান ও সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি এ টি এম আজহারুল ইসলাম। অন্য প্যানেলে আছেন ডা. শফিকুর রহমান, মুজিবুর রহমান ও বর্তমান নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।

    গঠনতন্ত্র অনুযায়ী, বিদায়ী কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্যরা তিনজনকে নিয়ে একটি প্যানেল প্রস্তাব করেন। পরে সারাদেশের রুকন সদস্যরা গোপন ভোটে প্যানেল থেকে একজনকে আমির হিসেবে নির্বাচিত করেন। তবে চাইলে ভোটাররা প্যানেলের বাইরের কারও নামেও ভোট দিতে পারেন।

    জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানান, ২৫ ডিসেম্বরের আগে নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। নতুন আমিরকে জাতীয় নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।

    গঠনতন্ত্র অনুযায়ী, আমির তিন বছরের জন্য নির্বাচিত হন। তিনিই নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল ও অন্যান্য কেন্দ্রীয় পদে দায়িত্বপ্রাপ্তদের নিয়োগ দেন। বর্তমানে দ্বিতীয়বারের মতো দায়িত্ব পালন করছেন ডা. শফিকুর রহমান। তাঁর মেয়াদ শেষ হচ্ছে চলতি ডিসেম্বরেই।

    ২০১৯ সালে প্রথমবার জামায়াতের আমির নির্বাচিত হন শফিকুর রহমান। পরে ২০২২ সালের নভেম্বরে তিনি দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচিত হন। গঠনতন্ত্রে নির্দিষ্ট কোনো মেয়াদসীমা না থাকায় চাইলে একজন ব্যক্তি একাধিকবার আমির হতে পারেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleরাজধানীতে সবজির দাম বৃদ্ধি, বৃষ্টির প্রভাব পড়েছে বাজারে
    Next Article ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়িত হবে: অ্যাটর্নি জেনারেল

    Related Posts

    আমাদের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির

    মার্চ ১৭, ২০২৬

    মাছ ধরতে জেলেদের আর কোনো ইজারা দিতে হবে না: প্রতিমন্ত্রী নূর

    মার্চ ১৭, ২০২৬

    সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মির্জা আব্বাস, আইসিইউতে চিকিৎসা চলছে

    মার্চ ১৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    প্রথম ধাপে ২২ হাজার কৃষক পাবেন ফার্মার্স কার্ড, উদ্বোধন পহেলা বৈশাখে

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫