Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » টানা ১২তম বারের মতো দেশে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ শুরু
    বিজ্ঞান ও প্রযুক্তি

    টানা ১২তম বারের মতো দেশে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ শুরু

    By ম্যাংগো টিভিঅক্টোবর ৪, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) টানা ১২তম বারের মতো নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৫, বাংলাদেশ পর্বের আয়োজন করেছে। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এর পৃষ্ঠপোষকতায় এবং বেসিস স্টুডেন্টস ফোরামের সহযোগিতায় শুক্রবার সকাল থেকে প্রথমবারের মতো ভার্চুয়ালি শুরু হওয়া এই হ্যাকাথন চলবে একটানা ৩৬ ঘণ্টা। শনিবার সন্ধ্যা ৬টায় ঘোষণা করা হবে ফলাফল।

    নাসার উদ্যোগে আয়োজিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিশ্বের ১৮৫টি দেশের তরুণ প্রযুক্তিবিদ, বিজ্ঞানী, ডিজাইনার, শিক্ষাবিদ ও উদ্যোক্তারা একত্রিত হয়ে বৈশ্বিক সমস্যা সমাধানে উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করেন। বাংলাদেশে এবার ৯টি শহরে— ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ ও কুমিল্লায়-প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি শহরে একজন করে লোকাল লিড প্রতিযোগীদের কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করছেন।

    এবারের হ্যাকাথনে ৩ হাজারেরও বেশি প্রতিযোগী অংশ নিচ্ছেন এবং ৪০০টির বেশি উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করা হচ্ছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ১ কোটি শিক্ষার্থীকে যুক্ত করা এবং সরাসরি প্রতিযোগিতায় ২ লাখ শিক্ষার্থীকে সম্পৃক্ত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

    বাংলাদেশ ইতিমধ্যে এই প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে চারবার। ২০১৮ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টিম অলীক ‘বেস্ট ইউজ অব ডাটা’ ক্যাটাগরিতে, ২০২১ সালে কুয়েট ও বাউয়েটের সম্মিলিত টিম মহাকাশ ‘বেস্ট মিশন কনসেপ্ট’ ক্যাটাগরিতে, ২০২২ সালে টিম ডায়মন্ডস ‘সবচেয়ে অনুপ্রেরণামূলক’ বিভাগে এবং ২০২৩ সালে টিম ভয়েজার্স ‘বেস্ট স্টোরিটেলিং’ ক্যাটাগরিতে বিশ্বসেরা হয়।

    এবারের প্রতিযোগিতার টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleপবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ
    Next Article গাজায় যুদ্ধ বন্ধের নির্দেশ দিল ইসরায়েল

    Related Posts

    দেশীয় শিল্প ও প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়তে সরকার বদ্ধপরিকর: প্রযুক্তিমন্ত্রী

    জুন ১৬, ২০২৬

    অ্যামাজন-আলি এক্সপ্রেসে পণ্য বিক্রি করতে পারবে দেশি উদ্যোক্তারা

    জুন ১৬, ২০২৬

    ফিফা বিশ্বকাপের উন্মাদনায় লেনোভোর বিশেষ এডিশন ল্যাপটপ বাজারে

    জুন ১৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬