ঝিনাইদহে কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রামে পাঁচ বছরের শিশু তাবাসসুমের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ে সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পরিবার জানিয়েছে, বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার পর থেকে তাবাসসুম নিখোঁজ ছিল। সে মহেশপুর উপজেলার ভৈরবা এলাকার নজরুল ইসলামের মেয়ে। বর্তমানে পরিবারটি কালীগঞ্জের বাদেডিহি গ্রামে ভাড়া বাসায় থাকত।

স্থানীয়রা জানান, শিশুটির বাবা স্থানীয় একটি দর্জির দোকানে কাজ করেন এবং মা একটি এনজিওতে কর্মরত। নিখোঁজের পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। বৃহস্পতিবার সকালে এক কৃষক রক্তাক্ত বস্তা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে বস্তা খুলে শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয় ঝিনাইদহ সদর হাসপাতালে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে হত্যা করে বস্তায় ভরে সেপটিক ট্যাংকে ফেলে রাখা হয়েছিল। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version