Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

    মার্চ ১৮, ২০২৬

    চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ ২০ মার্চ

    মার্চ ১৮, ২০২৬

    অনাকাঙ্ক্ষিত ভুল-ত্রুটির জন্য ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

    মার্চ ১৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » জোবায়েদকে হত্যায় প্ররোচনা দেয় বর্ষা, গ্রেপ্তার ৩ : পুলিশ
    অপরাধ

    জোবায়েদকে হত্যায় প্ররোচনা দেয় বর্ষা, গ্রেপ্তার ৩ : পুলিশ

    By ম্যাংগো টিভিঅক্টোবর ২১, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    রাজধানীর বংশালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসেন (২৫) হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বংশাল থানা। গ্রেপ্তাররা হলেন-বার্জিস শাবনাম বর্ষা (১৯), মাহির রহমান (১৯) ও ফারদীন আহম্মেদ আয়লান (২০)।

    গত রোববার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে বংশাল থানার ৩১ নম্বর ওয়ার্ডের নুর বক্স লেনের ১৫ নম্বর হোল্ডিং ‘রৌশান ভিলা’র সিঁড়িঘরের নিচে এ হত্যাকাণ্ড ঘটে।

    আজ মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এসএন মো. নজরুল ইসলাম এ তথ্য জানান।

    তিনি বলেন, ‘মাহির রহমান ও বার্জিস শাবনাম বর্ষার মধ্যে দেড় বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। অন্যদিকে নিহত জোবায়েদ প্রায় এক বছর ধরে বর্ষাকে বাসায় গিয়ে পড়াতেন এবং একপর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়।’

    নজরুল ইসলাম জানান, প্রায় এক মাস আগে মাহির জানতে পারে বর্ষার সঙ্গে জোবায়েদের সম্পর্ক রয়েছে। বিষয়টি মেনে নিতে না পেরে বর্ষা ও মাহিরের মধ্যে ঝগড়া হয়। এরপর বর্ষা মাহিরকে জোবায়েদকে হত্যার প্ররোচনা দেয়। তারা দুজন পরিকল্পনা করে জোবায়েদকে হত্যার প্রস্তুতি নেয়।’

    পুলিশ জানায়, বর্ষা নিয়মিত মাহিরকে জানাতেন জোবায়েদ কখন পড়াতে আসেন এবং কখন বের হন। পরিকল্পনা অনুযায়ী, মাহির তার বন্ধু আয়লানকে সঙ্গে নেয় এবং আগানগর বউ বাজার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা থেকে ৫০০ টাকায় একটি সুইচ গিয়ার চাকু কিনে আনে।

    অতিরিক্ত কমিশনার বলেন, ‘ঘটনার দিন বিকেল সাড়ে ৪টার দিকে জোবায়েদ বর্ষার বাসায় পড়াতে গেলে নিচতলায় ওত পেতে থাকা মাহির ও আয়লান তাকে আটকায় এবং বর্ষার সঙ্গে সম্পর্ক নিয়ে জিজ্ঞেস করে। একপর্যায়ে কথাকাটাকাটির মধ্যে মাহির ব্যাগ থেকে চাকু বের করে জোবায়েদের গলায় আঘাত করে হত্যা করে। এ সময় বর্ষা বাসার তৃতীয় তলায় অবস্থান করছিলেন।’

    পুলিশ জানায়, ঘটনার পর সোমবার (২০ অক্টোবর) রাতে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জের ভাংনা এলাকা থেকে মাহির রহমান এবং পল্টনের শান্তিনগর চামেলীবাগ এলাকা থেকে ফারদীন আহম্মেদ আয়লানকে গ্রেপ্তার করা হয়। এর আগে রোববার রাতে নিজ বাসা থেকে বার্জিস শাবনাম বর্ষাকে গ্রেপ্তার করে বংশাল থানা পুলিশ।

    বংশাল থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleশিক্ষকদের আন্দোলন প্রত্যাহার, ক্লাসে ফিরছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
    Next Article আজকের দিনটি শিক্ষা বিভাগের ইতিহাসে স্মরণীয়: শিক্ষা উপদেষ্টা

    Related Posts

    ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

    মার্চ ১৮, ২০২৬

    নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, বন্ধ রেল যোগাযোগ, বহু হতাহতের সংখ্যা

    মার্চ ১৮, ২০২৬

    প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদীয় দায়িত্বে থাকবেন দুই মন্ত্রী

    মার্চ ১৮, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

    চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ ২০ মার্চ

    অনাকাঙ্ক্ষিত ভুল-ত্রুটির জন্য ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

    নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, বন্ধ রেল যোগাযোগ, বহু হতাহতের সংখ্যা

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫