Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » জুলাই সনদে ‘নোট অব ডিসেন্ট’ বলে কিছু থাকবে না : নাহিদ ইসলাম
    রাজধানী

    জুলাই সনদে ‘নোট অব ডিসেন্ট’ বলে কিছু থাকবে না : নাহিদ ইসলাম

    By ম্যাংগো টিভিনভেম্বর ৭, ২০২৫1 Min Read
    সংগৃৃহীত ছবি
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জুলাই সনদে ‘নোট অব ডিসেন্ট’ বলে কিছু থাকবে না-মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাই সনদে যা ঐকমত্যে এসেছে, সেটাই থাকবে; বাকিটা নির্ধারণ করবে জনগণ।

    শুক্রবার (৭ নভেম্বর) রাজধানীর বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সম্মেলন কক্ষে ইউনিভার্সিটি টিচার্স ফোরাম (ইউটিএফ)-এর আত্মপ্রকাশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    নাহিদ ইসলাম বলেন, জনগণ যদি বলে, জুলাই সনদের বিষয়গুলো বাস্তবায়িত হবে। সে বিবেচনায় আমরা আশা করি, খুব দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তি তৈরি করে নির্বাচনের দিকে যাব। আমরা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।

    তিনি আরও বলেন, আগামী নির্বাচনে গণঅভ্যুত্থানের অংশীদার সবাইকে পার্লামেন্টে থাকতে হবে। সেই পার্লামেন্ট থেকেই সংস্কার পরিষদ গঠিত হবে, যা নতুন সংবিধান প্রণয়নে কাজ করবে। সেখানে শিক্ষকদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এনসিপি সেটি নিশ্চিত করতে চায়।

    নাহিদ ইসলাম জানান, আগামীর সংসদ ও সংস্কার পরিষদে তরুণ, শিক্ষক, আলেম, নারী, সংখ্যালঘু ও সমাজের বিভিন্ন পেশাজীবীদের প্রতিনিধিত্ব থাকবে।

    আমরা সবাই মিলে জুলাই সনদের পথে রয়েছি, সেটি বাস্তবায়ন করবো। তার আগে আমাদের মূল দাবি ‘গণভোট’, যা জুলাই সনদের ভিত্তিতে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ঘোষণা দিতে হবে,-বলেন তিনি।

    অনুষ্ঠানে ইউনিভার্সিটি টিচার্স ফোরাম (ইউটিএফ)-এর আহ্বায়ক অধ্যাপক মো. সিরাজুল ইসলাম ঘোষণাপত্র পাঠ করেন এবং সদস্য সচিব অধ্যাপক শামীম হামিদী সভা পরিচালনা করেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleপেঁয়াজের বাজার অস্থির, তবে নিম্নমুখী চাল-সবজির দাম
    Next Article সরকার এমন ব্যবস্থা নিচ্ছে, যাতে নির্বাচনের প্রক্রিয়া বাধাগ্রস্ত হয় : মির্জা ফখরুল

    Related Posts

    আমাদের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: উপদেষ্টা মাহদী আমিন

    মার্চ ১৭, ২০২৬

    মাছ ধরতে জেলেদের আর কোনো ইজারা দিতে হবে না: প্রতিমন্ত্রী নূর

    মার্চ ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    প্রথম ধাপে ২২ হাজার কৃষক পাবেন ফার্মার্স কার্ড, উদ্বোধন পহেলা বৈশাখে

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫