Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ‘মানুষের সেবার জন্যই আমরা রাজনীতি করি, জনকল্যাণই আমাদের লক্ষ্য’

    মার্চ ১৯, ২০২৬

    চাঁদ দেখা যায়নি, দেশে ঈদুল ফিতর শনিবার

    মার্চ ১৯, ২০২৬

    প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম এক মাস: ইমেজ থেকে বাস্তবতায় যাওয়ার সময় এখন

    মার্চ ১৯, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, March 20
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » জুলাই সনদের বাইরের সিদ্ধান্ত মানতে দলগুলো বাধ্য নয়: বিএনপি
    রাজনীতি

    জুলাই সনদের বাইরের সিদ্ধান্ত মানতে দলগুলো বাধ্য নয়: বিএনপি

    By ম্যাংগো টিভিনভেম্বর ১১, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জুলাই জাতীয় সনদের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে তা রাজনৈতিক দলগুলো মানতে বাধ্য থাকবে না বলে মন্তব্য করেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, এমন সিদ্ধান্তের দায়ভার সম্পূর্ণ সরকারের ওপরই বর্তাবে।

    মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

    সংবাদ সম্মেলনে দলের শীর্ষ নেতারা জানান, ১০ নভেম্বর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির সভায় নির্ধারিত হয়েছে, রাজনৈতিক দলসমূহের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দীর্ঘ এক বছরের আলোচনার ভিত্তিতে কতিপয় নোট অব ডিসেন্টসহ জুলাই জাতীয় সনদ রচিত হয়েছিল। এটি গত ১৭ অক্টোবর স্বাক্ষরিত হয় এবং দেশের সংবিধান ও আইন অনুযায়ী বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল পক্ষ অঙ্গীকারবদ্ধ।

    তবে সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ সনদের বাইরে গিয়ে সরকারি সিদ্ধান্ত প্রদানের বিষয়ে বিভ্রান্তিকর মন্তব্য করছেন। বিএনপি স্পষ্টভাবে জানিয়েছে, সনদে উল্লেখিত বিষয়গুলোর বাইরে যদি সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করে, সেক্ষেত্রে তা সনদে স্বাক্ষরকারী কোনো দলের জন্য বাধ্যতামূলক হবে না।

    ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমরা স্পষ্ট করে জানাতে চাই, জুলাই সনদের বাইরে কোনো সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলো মানতে বাধ্য নয়। সেই ক্ষেত্রে সকল দায়দায়িত্ব সরকারের ওপর বর্তাবে।

    বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিভ্রান্তিকর মন্তব্য বা সনদের বাইরে কোনো সিদ্ধান্ত এড়াতে সরকারকে সতর্ক থাকতে হবে। জাতির সঙ্গে করা প্রতিশ্রুতি রক্ষা করা এখন সরকারের দায়িত্ব।

    এর আগে বিএনপি জানিয়েছিল, জুলাই সনদ বাস্তবায়নে গঠিত কমিশনের সিদ্ধান্তই হবে দেশের রাজনৈতিক পথনির্দেশক নথি, এর বাইরে কোনো কিছুই গ্রহণযোগ্য নয়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Article১৩ নভেম্বর পরিস্থিতি স্বাভাবিক থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
    Next Article প্রাথমিকের প্রধান শিক্ষকদের জন্য সুখবর

    Related Posts

    অনাকাঙ্ক্ষিত ভুল-ত্রুটির জন্য ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

    মার্চ ১৮, ২০২৬

    আমাদের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির

    মার্চ ১৭, ২০২৬

    মাছ ধরতে জেলেদের আর কোনো ইজারা দিতে হবে না: প্রতিমন্ত্রী নূর

    মার্চ ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ‘মানুষের সেবার জন্যই আমরা রাজনীতি করি, জনকল্যাণই আমাদের লক্ষ্য’

    চাঁদ দেখা যায়নি, দেশে ঈদুল ফিতর শনিবার

    প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম এক মাস: ইমেজ থেকে বাস্তবতায় যাওয়ার সময় এখন

    ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫