Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছেন তাকাইচি
    আন্তর্জাতিক

    জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছেন তাকাইচি

    By ম্যাংগো টিভিঅক্টোবর ৪, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    টোকিওতে শনিবার জাপানের ক্ষমতাসীন দল এলডিপির নেতা নির্বাচিত হওয়ার পর কথা বলছেন সানাই তাকাইচি। ছবি : এএফপি

    জাপানের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় সূচিত হতে যাচ্ছে। ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতৃত্ব জিতে নেওয়ার পর ৬৪ বছর বয়সী রক্ষণশীল নেত্রী সানাই তাকাইচি দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।

    শনিবার (৪ অক্টোবর) টোকিওতে এলডিপির নেতা নির্বাচিত হওয়ার পর তাকাইচি বলেন, ‘আমরা এলডিপির জন্য একটি নতুন যুগের সূচনা করতে যাচ্ছি। এই মুহূর্তে আনন্দিত হওয়ার চেয়ে আমি বেশি অনুভব করছি–সামনে আরও অনেক চ্যালেঞ্জ অপেক্ষা করছে।’

    পার্লামেন্টের আনুষ্ঠানিক অনুমোদনের পর এ মাসের শেষ দিকে তাকাইচি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে পারেন বলে আশা করা হচ্ছে। তিনি গত পাঁচ বছরে জাপানের পঞ্চম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।

    সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারকে আদর্শ মানা তাকাইচি এলডিপির নেতৃত্ব পেতে অপেক্ষাকৃত তরুণ ও উদারপন্থি প্রতিদ্বন্দ্বী শিনজিরো কোইজুমিকে পরাজিত করেন। কোইজুমি জয়ী হলে তিনি হতেন জাপানের ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী।

    ক্ষমতায় এসেই তাকাইচিকে একাধিক জটিল ইস্যুর মুখোমুখি হতে হবে। এর মধ্যে রয়েছে—বুড়িয়ে যাওয়া জনসংখ্যা, ভূ-রাজনৈতিক টানাপোড়েন, দীর্ঘস্থায়ী অর্থনৈতিক স্থবিরতা, অভিবাসনবিরোধী মনোভাব।

    তাকাইচি বলেন, ‘আমাদের অবশ্যই সব প্রজন্মকে একত্রিত করতে হবে এবং এলডিপিকে পুনর্গঠনে একযোগে কাজ করতে হবে। প্রত্যেককে ঘোড়ার মতো পরিশ্রম করতে হবে।’

    জনসমর্থন হ্রাস পাওয়ায় তাকাইচির সামনে এখন প্রধান চ্যালেঞ্জ হচ্ছে ক্ষমতাসীন এলডিপির জন্য জনগণের আস্থা পুনরুদ্ধার করা।

    ম্যাংগোটিভি/আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleপ্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি, থানায় জিডি
    Next Article ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭৪

    Related Posts

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬

    আমাকে ছাড়া ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প

    জুন ১৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬