Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » জাতীয় নির্বাচন সামনে, কমনওয়েলথের পূর্ণ সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা
    জাতীয়

    জাতীয় নির্বাচন সামনে, কমনওয়েলথের পূর্ণ সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা

    By ম্যাংগো টিভিনভেম্বর ২৪, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনকে সামনে রেখে কমনওয়েলথের পূর্ণ সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার (২৪ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়র্কর বটচওয়ের সঙ্গে বৈঠকে তিনি এ অনুরোধ জানান।

    বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, গণতান্ত্রিক উত্তরণের এই সময়টিতে এবং সামনে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনে কমনওয়েলথের সহায়তা অত্যন্ত জরুরি। তিনি জানান, অন্তর্বর্তী সরকার একটি স্বাধীন, সুষ্ঠু, উৎসবমুখর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ব্যাপারে অঙ্গীকারবদ্ধ। এ ছাড়া বাংলাদেশে নির্বাচন প্রক্রিয়া নিয়ে মহাসচিবের আগ্রহকে তিনি প্রশংসা করেন।

    উত্তরে কমনওয়েলথ মহাসচিব আশ্বাস দিয়ে বলেন, বাংলাদেশের নির্বাচন ও নির্বাচন-পরবর্তী উত্তরণ প্রক্রিয়ায় সংস্থাটির সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি উল্লেখ করেন, কমনওয়েলথের ৫৬টি দেশের মধ্যে জি-৭ ও জি-২০–এর সদস্যরাও রয়েছেন, যা পারস্পরিক সহায়তার বিস্তৃত সুযোগ তৈরি করেছে।

    বটচওয়ে জানান, বাংলাদেশ সফরে তিনি প্রধান বিচারপতি, আইন উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনারসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন। সেই অভিজ্ঞতার ভিত্তিতে তিনি বলেন, ‘আমি দেশের ভবিষ্যৎ নিয়ে বেশ আশাবাদী।’ তিনি আরও জানান, আসন্ন নির্বাচনে পর্যবেক্ষণের জন্য কমনওয়েলথ কয়েকটি টিম পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

    এ ছাড়া আলোচনায় উঠে এসেছে যুবসমাজের ক্ষমতায়ন, উদ্যোক্তা তৈরি, সামাজিক ব্যবসা সম্প্রসারণ এবং বেকারত্ব, বৈষম্য ও কার্বন নিঃসরণ কমিয়ে ‘থ্রি-জিরো ভিশন’ বাস্তবায়নের নানা দিক।

    ম্যাংগোটিভি / আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleআইসিইউ রোগীর ৪১ শতাংশই অ্যান্টিবায়োটিকে সাড়া দিচ্ছে না: আইইডিসিআর
    Next Article রামপুরা গণহত্যা মামলা: অভিযোগ গঠনের শুনানি ৪ ডিসেম্বর

    Related Posts

    প্রথম ধাপে ২২ হাজার কৃষক পাবেন ফার্মার্স কার্ড, উদ্বোধন পহেলা বৈশাখে

    মার্চ ১৭, ২০২৬

    বিডিজেএ’র নতুন নেতৃত্বে মাহবুব সৈকত ও সানবির রুপল

    মার্চ ১৭, ২০২৬

    ফাঁকা ঢাকায় ২৪ ঘণ্টা তৎপর থাকবে র‍্যাব

    মার্চ ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    প্রথম ধাপে ২২ হাজার কৃষক পাবেন ফার্মার্স কার্ড, উদ্বোধন পহেলা বৈশাখে

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫