Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    গ্যাসের দাম না কমলে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি জামায়াত নেতা সেলিম উদ্দিনের

    আগস্ট ৪, ২০২৬

    নেতিবাচক প্রবৃদ্ধি দিয়ে নতুন অর্থবছর শুরু, আয় কমেছে ০.৯০ শতাংশ

    আগস্ট ৪, ২০২৬

    ট্রাম্পের আলোচনার দাবি নাকচ করল ইরান

    আগস্ট ৪, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, August 4
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » জাতীয় নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে না: ডাচ মন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা
    জাতীয়

    জাতীয় নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে না: ডাচ মন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

    By নিজস্ব প্রতিবেদকনভেম্বর ১৮, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। কারণ দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত করেছে।

    মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক ভাইস মিনিস্টার পাসকাল গ্রোটেনহুইসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা এ কথা জানান।

    দুই পক্ষের মধ্যে কৃষি, বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, যুব উন্নয়ন এবং তরুণ ও নারী উদ্যোক্তাদের জন্য সম্ভাব্য সামাজিক ব্যবসা তহবিল গঠনের মতো বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

    বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়া নিয়েও মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা ও ডাচ মন্ত্রী।

    অধ্যাপক ইউনূস বলেন, তার সরকার আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু ও সকলের অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

    তিনি আরও জানান, আগের সরকারের সময় অনুষ্ঠিত ‘কারচুপির’ নির্বাচনে যেসব তরুণ ভোট দিতে পারেননি, এবার তাদের উল্লেখযোগ্য অংশ প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। এই প্রজন্মই গণঅভ্যুত্থানের সময় স্লোগান, দেয়ালচিত্র ও গ্রাফিতিতে অংশ নিয়েছিল বলে উল্লেখ করেন তিনি।

    নেদারল্যান্ডসের ভাইস মিনিস্টার পাসকাল গ্রোটেনহুইস বলেন, সীমিত সময় সত্ত্বেও নির্বাচন প্রস্তুতিতে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তিনি সাম্প্রতিক শ্রম আইন সংস্কারকেও স্বাগত জানান, যা ইউরোপীয় বিনিয়োগ আকৃষ্ট করতে সহায়ক হবে বলে মন্তব্য করেন।

    তিনি আরও জানান, পাবলিক–প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) খাতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে একটি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নিচ্ছে নেদারল্যান্ডস। তার আশা, এ উদ্যোগ আরও ডাচ বিনিয়োগ নিয়ে আসবে।

    ডাচ মন্ত্রী বলেন, গত পাঁচ দশক ধরে নেদারল্যান্ডস ও বাংলাদেশ উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করলেও এখন এই সম্পর্ককে রাজনৈতিক, বাণিজ্যিক ও বিনিয়োগ অংশীদারত্বে উন্নীত করতে চায় তার দেশ। নেদারল্যান্ডসের বেশ কিছু কোম্পানি বাংলাদেশে সরাসরি বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Article৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল
    Next Article স্মারক স্বর্ণ ও রৌপ্য মুদ্রার দাম বাড়াল বাংলাদেশ ব্যাংক

    Related Posts

    যুক্তরাষ্ট্র ভ্রমণে বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা

    আগস্ট ৪, ২০২৬

    অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচারের অভিযোগ, যা জানাল বিদ্যুৎ বিভাগ

    আগস্ট ৪, ২০২৬

    গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আইনের খসড়া অনুমোদন

    আগস্ট ৪, ২০২৬
    Demo
    আরও দেখুন

    গ্যাসের দাম না কমলে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি জামায়াত নেতা সেলিম উদ্দিনের

    নেতিবাচক প্রবৃদ্ধি দিয়ে নতুন অর্থবছর শুরু, আয় কমেছে ০.৯০ শতাংশ

    ট্রাম্পের আলোচনার দাবি নাকচ করল ইরান

    যুক্তরাষ্ট্র ভ্রমণে বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬