দেশের জরুরি জ্বালানি চাহিদা পূরণে সরাসরি ক্রয় পদ্ধতিতে (দরপত্র ছাড়াই) মোট ৩ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সরকারি ছুটির দিনে অনুষ্ঠিত কমিটির ভার্চুয়াল সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সভা সূত্রে জানা যায়, বৈশ্বিক অস্থিতিশীল ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহে সম্ভাব্য চাপ মোকাবিলায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুত সরবরাহ নিশ্চিত করতেই সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণ করা হচ্ছে।

অনুমোদন অনুযায়ী, এপি এনার্জি ইনভেস্টমেন্টস লিমিটেড-এর কাছ থেকে ১ লাখ মেট্রিক টন এবং সুপারস্টার ইন্টারন্যাশনাল (গ্রুপ) লিমিটেড-এর কাছ থেকে ২ লাখ মেট্রিক টন ডিজেল আমদানি করা হবে।

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের অনিশ্চয়তার মধ্যে দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে দ্রুত এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version