Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ৩১ বছরের সংসার, বিবাহবার্ষিকীতে মৌসুমীর উদ্দেশে যা লিখলেন ওমর সানী

    আগস্ট ২, ২০২৬

    ভাঙচুরের দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

    আগস্ট ২, ২০২৬

    তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী

    আগস্ট ২, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, August 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » জমকালো আয়োজনে উদ্বোধন হলো বিপিএলের দ্বাদশ আসর
    ক্রিকেট

    জমকালো আয়োজনে উদ্বোধন হলো বিপিএলের দ্বাদশ আসর

    By নিজস্ব প্রতিবেদকডিসেম্বর ২৬, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নানান শঙ্কা আর নিরাপত্তা উদ্বেগ কাটিয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের দ্বাদশ আসর। সীমিত পরিসরে হলেও বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে পর্দা উঠল দেশের সবচেয়ে বড় ঘরোয়া ক্রিকেট আসরের।

    শুক্রবার (২৬ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর সোয়া দুইটায় সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। এরপর পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়।

    অনুষ্ঠানে আধিপত্যবিরোধী আন্দোলনের শহীদ শরিফ ওসমান হাদির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে বিপিএলের ইতিহাসে রেকর্ডসংখ্যক ২৫ হাজার বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আমিনুল ইসলাম বুলবুল।

    উদ্বোধনী আয়োজনে বিশেষ আকর্ষণ হিসেবে বিপিএলে প্রথমবারের মতো ডে-লাইট ফায়ারওয়ার্কস বা দিনের আলোতে আতশবাজি প্রদর্শন করা হয়, যা দর্শকদের মধ্যে আলাদা উচ্ছ্বাস তৈরি করে।

    বিকেল ৩টায় মাঠে গড়ানোর কথা রয়েছে এবারের বিপিএলের প্রথম ম্যাচ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স।

    প্রথম ম্যাচ শেষে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। এ পর্বে থাকছে নাচ ও গানের পরিবেশনা। বিপিএলে অংশ নেওয়া ছয়টি ফ্র্যাঞ্চাইজির জার্সি পরে শিল্পীরা নৃত্য পরিবেশন করবেন। অনুষ্ঠানে অংশ নেবেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।

    এ ছাড়া ফুয়াদ আল মুকতাদিরের কোরিওগ্রাফি ও সংগীত পরিচালনায় প্রায় ৪৫ মিনিটব্যাপী গানের আয়োজন থাকবে। এই পর্ব শেষ হওয়ার পর মাঠে গড়াবে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের ম্যাচ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleহাদিকে নিয়ে পোস্টে সংঘবদ্ধ রিপোর্ট, আসিফ মাহমুদের ফেসবুক পেজ রিমুভ
    Next Article সবজির দামে বড় স্বস্তি, স্থিতিশীল ডিম-মুরগির বাজার

    Related Posts

    অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ দল, আড়াই দশক পর টেস্ট চ্যালেঞ্জ

    আগস্ট ১, ২০২৬

    চাপের মুখে বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা থেকে সরে দাঁড়াল ফিফা

    আগস্ট ১, ২০২৬

    ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন, সহ-অধিনায়ক হৃদয়

    জুলাই ২৯, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ৩১ বছরের সংসার, বিবাহবার্ষিকীতে মৌসুমীর উদ্দেশে যা লিখলেন ওমর সানী

    ভাঙচুরের দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

    তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী

    দেশের সব বেসরকারি দাখিল-আলিম মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬