Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ছুটির দিনেও পোশাক শিল্প এলাকায় সীমিত পরিসরে খোলা ব্যাংক

    মার্চ ১৮, ২০২৬

    ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের অগ্রিম টিকিট

    মার্চ ১৮, ২০২৬

    স্নাতক পাসে আকর্ষণীয় বেতনে বিকাশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

    মার্চ ১৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » চ্যাম্পিয়ন্স লিগ: বায়ার্ন -অ্যাতলেতিকোর জয় আটলান্টার বিপর্যয়ে পয়েন্ট হারালো চেলসি
    খেলা

    চ্যাম্পিয়ন্স লিগ: বায়ার্ন -অ্যাতলেতিকোর জয় আটলান্টার বিপর্যয়ে পয়েন্ট হারালো চেলসি

    By ম্যাংগো টিভিডিসেম্বর ১০, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    চ্যাম্পিয়ন্স লিগে জয়ের ধারায় ফিরেছে বায়ার্ন মিউনিখ ও অ্যাতলেতিকো মাদ্রিদ। তবে আটালান্টার মাঠে হেরে গুরুত্বপূর্ণ পয়েন্ট হারিয়েছে চেলসি।

    অ্যালিয়েঞ্জ এরেনায় খেলতে নেমে প্রথমে বিপদে পড়েছিল বায়ার্ন মিউনিখ। ম্যাচের ৫৪ মিনিটে জসুয়া কিমিচের আত্মঘাতী গোলে ১-০ তে পিছিয়ে পড়ে তারা। তবে এরপর মাত্র ১২ মিনিটের ব্যবধানে তিন গোল করে ম্যাচ ঘুরিয়ে দেয় বাভারিয়ানরা। ৬৫ মিনিটে সার্জে জিনাব্রি, ৬৯ মিনিটে লেনার্ট কারি এবং ৭৭ মিনিটে জোনাথান তাহ গোল করে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করেন।

    এই জয়ে ৬ ম্যাচে ৫ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে উঠে এসেছে বায়ার্ন। ১০ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে স্পোর্টিং লিসবন।

    আইনডোভেনের মাঠে জম জমাট ম্যাচে স্বাগতিক পিএসভিকে ৩-২ গোলে হারায় অ্যাতলেতিকো। ১০ মিনিটে গুস টিল গোল করে এগিয়ে নেন পিএসভি। ৩৭ মিনিটে জুলিয়ান আলভারেজ অ্যাতলেতিকোকে সমতায় ফেরান। দ্বিতীয়ার্ধে ৫২ ও ৫৬ মিনিটে ডেভিড হেঙ্কো ও আলেকজান্ডার সোরলোথ গোল করে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন অতিথিরা।

    ৮৫ মিনিটে রিচার্ড পেপির গোল আবার ম্যাচে উত্তেজনা ফেরালেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে অ্যাতলেতিকো। ৬ ম্যাচে ৪ জয়ে ১২ পয়েন্ট নিয়ে তালিকার ৭ নম্বরে অ্যাতলেতিকো, আর ৮ পয়েন্ট নিয়ে ১৯ নম্বরে পিএসভি।

    আটালান্টার মাঠে হেরে পিছিয়ে চেলসি
    চেলসি শুরুটা ভালো করলেও শেষ পর্যন্ত ম্যাচটা হারিয়েছে ইতালিয়ান ক্লাব আটালান্টার কাছে। ২৫ মিনিটে হোয়াও পেদ্রোর গোল এগিয়ে দেয় নীলদের। তবে দ্বিতীয়ার্ধে পাল্টা আক্রমণে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। ৫৫ মিনিটে জিয়ালুকা স্মাকাকা এবং ৮৩ মিনিটে চার্লস ডি কেটেলার গোল করে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে আটালান্টা।

    এই জয়ে ১৩ পয়েন্ট নিয়ে তিনে উঠেছে আটালান্টা। চেলসি ১০ পয়েন্ট নিয়ে নেমেছে ১১তম স্থানে।

    ম্যাংগোটিভি / আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleসাবেক এসএসএফ মহাপরিচালকের কাছে দুঃখ প্রকাশ করলেন তারেক রহমান
    Next Article যুদ্ধাবিরতি লঙঘন অব্যাহত , ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান হামাসের

    Related Posts

    ছুটির দিনেও পোশাক শিল্প এলাকায় সীমিত পরিসরে খোলা ব্যাংক

    মার্চ ১৮, ২০২৬

    ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের অগ্রিম টিকিট

    মার্চ ১৮, ২০২৬

    স্নাতক পাসে আকর্ষণীয় বেতনে বিকাশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

    মার্চ ১৮, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ছুটির দিনেও পোশাক শিল্প এলাকায় সীমিত পরিসরে খোলা ব্যাংক

    ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের অগ্রিম টিকিট

    স্নাতক পাসে আকর্ষণীয় বেতনে বিকাশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

    ঈদযাত্রায় মহাসড়কে চাপ, ধীরগতিতে চলছে যানবাহন, ধীরগতি

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫