Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » চুরি হওয়া তথ্য শনাক্তে সফোসের নতুন আইটিডিআর পরিষেবা চালু
    বিজ্ঞান ও প্রযুক্তি

    চুরি হওয়া তথ্য শনাক্তে সফোসের নতুন আইটিডিআর পরিষেবা চালু

    By ম্যাংগো টিভিনভেম্বর ১৭, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    সাইবার হামলা প্রতিরোধ ও চুরি হওয়া পরিচয় সংক্রান্ত তথ্য দ্রুত শনাক্ত করতে ‘আইডেন্টিটি থ্রেট ডিটেকশন অ্যান্ড রেসপন্স’ (আইটিডিআর) পরিষেবা চালু করেছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সফোস। নতুন এই পরিষেবাটি সফোসের এক্সডিআর ও এমডিআর ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলোর জন্য আরও শক্তিশালী সুরক্ষা নিশ্চিত করবে।

    সফোস জানায়, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচয় সংক্রান্ত তথ্য চুরি, ভুল কনফিগারেশন, কিংবা ডার্ক ওয়েব থেকে পাওয়া চুরি হওয়া তথ্য শনাক্তে এই পরিষেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ডার্ক ওয়েব স্ক্যানের মাধ্যমে চুরি হয়ে যাওয়া পাসওয়ার্ড দ্রুত শনাক্ত করা যাবে, ফলে পরিচয়-ভিত্তিক সাইবার হামলা আগেই প্রতিরোধ সম্ভব হবে।

    সফোস এক্স-অপস কাউন্টার থ্রেট ইউনিটের তথ্যে দেখা যায়-২০২৪ সালের জুন থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত চুরি হওয়া পাসওয়ার্ডের সংখ্যা বেড়েছে ১০৬ শতাংশ। এই পাসওয়ার্ডগুলোর বেশিরভাগই ডার্ক ওয়েবে বিক্রি হয়। সফোস অ্যাকটিভ অ্যাডভার্সারি রিপোর্টে দেখা গেছে, পরপর দ্বিতীয় বছর সফোস এমডিআর ও ইন্সিডেন্ট রেসপন্সের বড় অংশের ঘটনায় কারণ হিসেবে উঠে এসেছে পাসওয়ার্ড চুরি। এসব ঘটনার ৫৬ শতাংশ ক্ষেত্রে বৈধ পাসওয়ার্ড ব্যবহার করে রিমোট সার্ভিসে লগইন করা হয়েছে।

    সফোস আইটিডিআর পরিষেবার উল্লেখযোগ্য ফিচার

    আইডেন্টিটি ক্যাটালগ ফিচারটি সকল সিস্টেমে পরিচয় সংক্রান্ত তথ্য দেখে ব্লাইন্ড স্পট কমিয়ে আনে।

    আইডেন্টিটি ড্যাশবোর্ড এমন একটি ড্যাশবোর্ড যেখানে গুরুত্ব অনুযায়ী পরিচয়ের তথ্য ঝুঁকি ও ডার্ক ওয়েবের চুরি হওয়া পাসওয়ার্ড দেখে দ্রুত সিদ্ধান্ত দেয়।

    এ্যাসেসমেন্ট সুবিধা থাকায় ভুল কনফিগারেশন, অকার্যকর অ্যাকাউন্ট, এবং সিস্টেমের দুর্বলতা নিরবচ্ছিন্নভাবে চিহ্নিত করা যায়।

    কম্প্রোমাইজড ক্রেডেনশিয়াল মনিটরিং এর মাধ্যমে চুরি হয়ে যাওয়া তথ্য বা কম্প্রোমাইজড ক্রেডেনশিয়াল পর্যবেক্ষণে রেখে সিস্টেমের ইউজারদের সতর্কতা পাঠায়।

    সফোস জানিয়েছে, আইটিডিআর পরিষেবা চালুর মাধ্যমে এক্সডিআর ও এমডিআর ব্যবহারকারী প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তা কাঠামো আরও শক্তিশালী হবে এবং পরিচয়-ভিত্তিক সাইবার হামলা প্রতিরোধে নতুন মাত্রা যোগ হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleশেখ হাসিনা-কামালকে বাংলাদেশে হস্তান্তরের আহ্বান : পররাষ্ট্র মন্ত্রণালয়
    Next Article পল্লবীতে যুবদল সদস্য সচিবকে প্রকাশ্যে গুলি করে হত্যা

    Related Posts

    দেশীয় শিল্প ও প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়তে সরকার বদ্ধপরিকর: প্রযুক্তিমন্ত্রী

    জুন ১৬, ২০২৬

    অ্যামাজন-আলি এক্সপ্রেসে পণ্য বিক্রি করতে পারবে দেশি উদ্যোক্তারা

    জুন ১৬, ২০২৬

    ফিফা বিশ্বকাপের উন্মাদনায় লেনোভোর বিশেষ এডিশন ল্যাপটপ বাজারে

    জুন ১৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬