Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » চুরি-চাঁদাবাজির অভিজ্ঞতা আমাদের নেই-ভাষানটেকে জামায়াত আমিরের দাবি
    রাজনীতি

    চুরি-চাঁদাবাজির অভিজ্ঞতা আমাদের নেই-ভাষানটেকে জামায়াত আমিরের দাবি

    By ম্যাংগো টিভিনভেম্বর ২৮, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণ এখন বস্তাপচা দুর্নীতি, চাঁদাবাজি ও বিভাজনের রাজনীতি আর চায় না। তিনি দাবি করেন, জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে জনগণের সম্পদ চুরি, চাঁদাবাজি বা শিক্ষাপ্রতিষ্ঠানে গণরুম কায়েম করে টর্চার সেল গঠনের মতো কোনো দুর্নীতির অভিযোগ নেই।

    শুক্রবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর ভাষানটেক এলাকায় আয়োজিত যুব–ছাত্র ও নাগরিক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দলটির আমির।

    ডা. শফিকুর রহমান বলেন, ‘কিছু লোক প্রোপাগান্ডা চালায়—সরকার পরিচালনায় আমাদের অভিজ্ঞতা নেই। কোন অভিজ্ঞতা নাই জানেন? জনগণের সম্পদ চুরি করার অভিজ্ঞতা আমাদের নেই। কর্মীদের দিয়ে চাঁদাবাজি করানোর অভিজ্ঞতা নেই। শিক্ষাপ্রতিষ্ঠানে টর্চার সেল গঠনের অভিজ্ঞতা নেই। সর্বপর্যায়ে দুর্নীতি করার অভিজ্ঞতা আমাদের নেই।’

    তিনি বলেন, তার দল দুর্নীতিমুক্ত রাজনীতিতে বিশ্বাস করে। তাই তাদের ওপর জনগণের আস্থা রাখা উচিত।

    রাজনৈতিক ঐক্যের গুরুত্ব তুলে ধরে জামায়াত আমির বলেন, ‘জনগণ যদি আমাদের নির্বাচিত করে, আমরা কাউকেই বাদ দেব না। সব রাজনৈতিক দল ও শক্তিকে সঙ্গে নিয়ে দেশ গড়ব।’ তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল জামায়াতকে বাদ দিয়ে ফ্যাসিবাদবিরোধী ঐক্যের কথা বলছে। তবে জনগণ যে সিদ্ধান্ত দেবে তা-ই চূড়ান্ত হবে বলে মন্তব্য করেন তিনি।

    বিভাজনের রাজনীতি নিয়ে সমালোচনা করে তিনি বলেন, ‘জাতিকে যারা বিভক্ত করে তারা জাতির দুশমন। সেই দুশমনের রাজনীতির চাষ আর বাংলাদেশে হতে দেব না।’

    ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সরকারের অংশীদার থাকার প্রসঙ্গ তুলে তিনি বলেন, সুশাসন ও সুবিচার প্রতিষ্ঠার চেষ্টা করায় তৎকালীন সময়েই জামায়াতকে রাজনীতি থেকে দূরে সরাতে ষড়যন্ত্র শুরু হয়েছিল। গত সাড়ে ১৫ বছরে সেই ষড়যন্ত্র বাস্তবায়নে বিরোধীরা কোনো কৌশলই বাদ রাখেনি বলেও মন্তব্য করেন তিনি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleতৃতীয় বিশ্ব থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করার ঘোষণা ট্রাম্পের
    Next Article বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়: মির্জা ফখরুল

    Related Posts

    আমাদের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির

    মার্চ ১৭, ২০২৬

    মাছ ধরতে জেলেদের আর কোনো ইজারা দিতে হবে না: প্রতিমন্ত্রী নূর

    মার্চ ১৭, ২০২৬

    সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মির্জা আব্বাস, আইসিইউতে চিকিৎসা চলছে

    মার্চ ১৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    প্রথম ধাপে ২২ হাজার কৃষক পাবেন ফার্মার্স কার্ড, উদ্বোধন পহেলা বৈশাখে

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫