Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    অনাকাঙ্ক্ষিত ভুল-ত্রুটির জন্য ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

    মার্চ ১৮, ২০২৬

    নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, বন্ধ রেল যোগাযোগ, বহু হতাহতের সংখ্যা

    মার্চ ১৮, ২০২৬

    প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদীয় দায়িত্বে থাকবেন দুই মন্ত্রী

    মার্চ ১৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » চাঁদাবাজির মামলায় সাবেক সমন্বয়ক রাব্বিসহ ৫ জন কারাগারে
    অন্যান্য

    চাঁদাবাজির মামলায় সাবেক সমন্বয়ক রাব্বিসহ ৫ জন কারাগারে

    By ম্যাংগো টিভিসেপ্টেম্বর ৩০, ২০২৫2 Mins Read
    সংগৃহীত ছবি
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ঢাকার মোহাম্মদপুরের বসিলা এলাকায় একটি বেসরকারি ক্লিনিকে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে সাবেক সমন্বয়ক সাইফুল ইসলাম রাব্বিসহ পাঁচজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

    সোমবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান এ আদেশ দেন। একই সঙ্গে আগামীকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) তাদের রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন আদালত।

    কারাগারে পাঠানো অপর আসামিরা হলেন—আবু সুফিয়ান, আব্দুর রহমান ওরফে মানিক, হাবিবুর রহমান ফরহাদ ও শাহিন হোসেন। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম আসামিদের সাত দিন করে রিমান্ড আবেদন করে আদালতে হাজির করেন।

    মামলার বিবরণীতে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার দিকে বসিলার ‘সেইফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে’ চিকিৎসাধীন অবস্থায় শাহিনের স্ত্রী একটি মৃত সন্তান প্রসব করেন। মানবিক কারণে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো বিল না নিয়েই ছাড়পত্র দেয়। কিন্তু পরবর্তীতে আসামিরা হাসপাতালের মালিক আফরুজা শিল্পীর ছেলে আবু সাইদের কাছে তিন লাখ টাকা চাঁদ দাবি করে।

    চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা হাসপাতালের যন্ত্রপাতি ও সিসি ক্যামেরা ভাঙচুর করে দেড় লাখ টাকার ক্ষতিসাধন করে। পরে জোরপূর্বক ১ লাখ ২০ হাজার টাকা আদায় করে এবং বাকি টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেয়।

    অভিযোগের ভিত্তিতে রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

    উল্লেখ্য, গত মে মাসে রাজধানীর ধানমন্ডিতে একজন প্রকাশকের বাসা ঘিরে মব সৃষ্টির ঘটনায়ও সাইফুল ইসলাম রাব্বিসহ তিনজনের নাম উঠে আসে। তখন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ থানায় গিয়ে তাদের জিম্মায় ছাড়িয়ে নিয়েছিলেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleকাতারের দোহায় হামলায় কাতারের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
    Next Article ৪৮তম বিশেষ বিসিএস: ২১ জনের সুপারিশ স্থগিত, দুই প্রার্থীর বাতিল

    Related Posts

    নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, বন্ধ রেল যোগাযোগ, বহু হতাহতের সংখ্যা

    মার্চ ১৮, ২০২৬

    প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদীয় দায়িত্বে থাকবেন দুই মন্ত্রী

    মার্চ ১৮, ২০২৬

    ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের অগ্রিম টিকিট

    মার্চ ১৮, ২০২৬
    Demo
    আরও দেখুন

    অনাকাঙ্ক্ষিত ভুল-ত্রুটির জন্য ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

    নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, বন্ধ রেল যোগাযোগ, বহু হতাহতের সংখ্যা

    প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদীয় দায়িত্বে থাকবেন দুই মন্ত্রী

    ছুটির দিনেও পোশাক শিল্প এলাকায় সীমিত পরিসরে খোলা ব্যাংক

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫