Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নেতিবাচক প্রবৃদ্ধি দিয়ে নতুন অর্থবছর শুরু, আয় কমেছে ০.৯০ শতাংশ

    আগস্ট ৪, ২০২৬

    ট্রাম্পের আলোচনার দাবি নাকচ করল ইরান

    আগস্ট ৪, ২০২৬

    যুক্তরাষ্ট্র ভ্রমণে বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা

    আগস্ট ৪, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, August 4
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » চলতি সপ্তাহেই ১.৬ বিলিয়ন ডলার আকু পরিশোধ, রিজার্ভ নামতে পারে ৩১ বিলিয়নের নিচে
    বিজনেস

    চলতি সপ্তাহেই ১.৬ বিলিয়ন ডলার আকু পরিশোধ, রিজার্ভ নামতে পারে ৩১ বিলিয়নের নিচে

    By নিজস্ব প্রতিবেদকনভেম্বর ৯, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    চলতি সপ্তাহেই এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নকে (আকু) ১ দশমিক ৬ বিলিয়ন ডলার পরিশোধ করতে যাচ্ছে বাংলাদেশ। এই অর্থ পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১ বিলিয়ন ডলারের নিচে নামতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

    বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আকু পেমেন্টের পর রিজার্ভে সাময়িক চাপ তৈরি হতে পারে।

    কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্যানুসারে, ২৯ অক্টোবর পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩২ দশমিক ১৫ বিলিয়ন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাবপদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৭ দশমিক ৩৫ বিলিয়ন ডলার।

    গত বছরের একই সময়ের তুলনায় রিজার্ভে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। ২০২৪ সালের ৩০ অক্টোবর রিজার্ভ ছিল গ্রস হিসাবে ২৫ দশমিক ৪৪ বিলিয়ন এবং আইএমএফের হিসাবে ১৯ দশমিক ৮৭ বিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরে গ্রস রিজার্ভ বেড়েছে প্রায় ৭ বিলিয়ন এবং বিপিএম-৬ অনুযায়ী বেড়েছে প্রায় ৮ বিলিয়ন ডলার।

    বাংলাদেশ সর্বশেষ ২০২২ সালের জুলাইয়ে মে-জুন সময়ের আমদানি বিল হিসেবে ১ দশমিক ৯৬ বিলিয়ন ডলার আকু পরিশোধ করেছিল। এরপর থেকে আকু বিল পরিশোধের পরিমাণ ১ দশমিক ৩ বিলিয়ন ডলারের নিচে ছিল। তবে ২০২৩ সালের সেপ্টেম্বর-অক্টোবর পর্ব থেকে আকু বিল আবার বাড়তে শুরু করে। চলতি বছরের মে-জুন মেয়াদে পেমেন্টের পরিমাণ প্রায় ২ বিলিয়ন ডলারে পৌঁছায়, যা গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ।

    জাতিসংঘের এশিয়া অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইএসক্যাপ) উদ্যোগে ১৯৭৪ সালের ৯ ডিসেম্বর আকু প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর ইরানের তেহরানে। বর্তমানে ভারত, বাংলাদেশ, ভুটান, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা-এই নয়টি দেশ আঞ্চলিক লেনদেন নিষ্পত্তিতে আকুর সদস্য।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Article‘১৩ নভেম্বর শেখ হাসিনার মামলার রায় নয়, নির্ধারিত হবে রায় ঘোষণার তারিখ’
    Next Article মেট্রোরেলে সবার ছুটি বাতিল, বাড়তি সতর্কতা জারি

    Related Posts

    ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিলে কর ছাড়

    আগস্ট ৩, ২০২৬

    এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়ল

    আগস্ট ২, ২০২৬

    চার ব্যাংকের অর্ধবার্ষিক প্রতিবেদন প্রকাশ, বেড়েছে দুই ব্যাংকের ইপিএস

    আগস্ট ২, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নেতিবাচক প্রবৃদ্ধি দিয়ে নতুন অর্থবছর শুরু, আয় কমেছে ০.৯০ শতাংশ

    ট্রাম্পের আলোচনার দাবি নাকচ করল ইরান

    যুক্তরাষ্ট্র ভ্রমণে বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা

    তিন দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন প্যাসিফিক ফ্লিটের কমান্ডার

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬