Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » গৃহীত আরপিও পুনঃসংশোধন একটি দলের কাছে নতিস্বীকারের শামিল : জামায়াত
    অন্যান্য

    গৃহীত আরপিও পুনঃসংশোধন একটি দলের কাছে নতিস্বীকারের শামিল : জামায়াত

    By ম্যাংগো টিভিনভেম্বর ১, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    গৃহীত আরপিওকে পুনরায় সংশোধন করা একটি দলের অন্যায়-অযৌক্তিক আবদারের কাছে নতিস্বীকার করার শামিল বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

    দেশের চলমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার প্রতি ভিডিও বার্তায় এ কথা বলেছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

    শনিবার (১ নভেম্বর) দুপুরে ভিডিও বার্তায় তিনি বলেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে গৃহীত আরপিওকে পুনরায় সংশোধন করা একটি দলের অন্যায়-অযৌক্তিক আবদারের কাছে নতিস্বীকার করার শামিল বলেই আমরা মনে করি।

    এ সরকারের বিভিন্ন কর্মকাণ্ড অতীতেও একটি বিশেষ দলের প্রতি আনুগত্যের বহিঃপ্রকাশ ঘটেছিল উল্লেখ করে জামায়াতের নায়েবে আমির বলেন, প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে একটি অসম ও অবৈধ চুক্তি… একটি দলের চাপে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং সর্বশেষ একই উপদেষ্টা পরিষদে গৃহীত… আরেকটি দল যখন এটার সঙ্গে দ্বিমত পোষণ করেছে বিভিন্ন রাজনৈতিক দলের মার্কা ব্যবহারের বিষয়ে, আবার সেটা নিয়ে পরিষদের বৈঠকে পুনরায় পুনর্বিবেচনার নামে দলের প্রতি যে আনুগত্য প্রকাশ করেছে সরকার, নিঃসন্দেহে এতে এ সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ন হয়েছে।

    সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, আমরা এ সিদ্ধান্ত মানি না এবং এ সিদ্ধান্ত গ্রহণের নিন্দা জানাচ্ছি।

    তিনি বলেন, আমরা আমি স্পষ্ট করতে চাই, ইতোপূর্বে নির্বাচন কমিশন এবং উপদেষ্টা পরিষদে প্রত্যেকটি দলকে নিজ নিজ প্রতীকে নির্বাচন করতে হবে বলে যে দুটি সিদ্ধান্ত হয়েছিল, সেই সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত এবং জাতি একমত। আমরা গত বৈঠকে গৃহীত সেই সিদ্ধান্তকে আবার পুনর্বিবেচনার জন্য অনুরোধ জানাচ্ছি। অন্যথায় এর বিরুদ্ধে রাজপথে প্রতিবাদ হবে।

    জামায়াতের নায়েবে আমির বলেন, সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি নতুন করে যে পরিস্থিতি তৈরি করেছে এটি একেবারেই অনাকাঙ্ক্ষিত। জনগণ ফেব্রুয়ারিতে যে একটি জাতীয় নির্বাচন চাইছে, নির্বাচনের ঠিক আগে হঠাৎ এরকম রাজনৈতিক অনিশ্চয়তা-উত্তাপ তৈরি করা ফেব্রুয়ারির নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে বলে আমরা মনে করি।

    সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, এরকম অশুভ চক্রের কাছে প্রধান উপদেষ্টা নতি স্বীকার করবেন, বশ্যতা স্বীকার করবেন এবং ষড়যন্ত্রের কাছে নতি স্বীকার করে উনি সনদকে আইনি ভিত্তি দেওয়ার ক্ষেত্রে পিছিয়ে যাবেন, এটা আমরা আশা করি না। আমরা উনার কাছে এ আশাই করি যে সংস্কার-রিফর্ম ছিল উনারই নিজস্ব প্রোডাক্ট। উনি উনার এ সন্তানকে নিজ হাতে ছুড়ে দিয়ে হত্যা করবেন, এটা জাতি বিশ্বাস করে না।

    তিনি বলেন, আর যদি এটাই প্রধান উপদেষ্টা করেন তাহলে জাতির সঙ্গে যে ওয়াদা উনি করেছিলেন সে ওয়াদা উনি ভঙ্গ এবং খেলাফ করবেন বলেই জাতি মনে করবে। আমরা আশা করি, উনি দৃঢ় ভূমিকা পালন করবেন এবং সংস্কার বাস্তবায়নে যথার্থ এবং সঠিক সিদ্ধান্ত ঘোষণা করবেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleমার্কেন্টাইল ব্যাংক ও এসকোয়্যার ইলেক্ট্রনিক্স এর মধ্যে চুক্তি স্বাক্ষর
    Next Article বিকাশ-নগদ ছাড়াই আন্তলেনদেন সেবা চালু করলো বাংলাদেশ ব্যাংক

    Related Posts

    আমাদের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির

    মার্চ ১৭, ২০২৬

    মাছ ধরতে জেলেদের আর কোনো ইজারা দিতে হবে না: প্রতিমন্ত্রী নূর

    মার্চ ১৭, ২০২৬

    সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মির্জা আব্বাস, আইসিইউতে চিকিৎসা চলছে

    মার্চ ১৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    প্রথম ধাপে ২২ হাজার কৃষক পাবেন ফার্মার্স কার্ড, উদ্বোধন পহেলা বৈশাখে

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫