Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » গণভোটের চেয়ে আলুর ন্যায্যমূল্য বেশি গুরুত্বপূর্ণ: তারেক রহমান
    জাতীয়

    গণভোটের চেয়ে আলুর ন্যায্যমূল্য বেশি গুরুত্বপূর্ণ: তারেক রহমান

    By ম্যাংগো টিভিনভেম্বর ১২, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি রাজনৈতিক দলের আবদার মেটাতে কথিত গণভোটে রাষ্ট্রকে প্রায় তিন হাজার কোটি টাকা ব্যয় করতে হবে। অথচ একই সময়ে আলুর ন্যায্যমূল্য না পেয়ে কৃষকরা বিপাকে পড়েছেন। তাই কৃষকদের কাছে গণভোটের চেয়ে আলুর ন্যায্যমূল্য পাওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ।

    বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    তারেক রহমান বলেন, ‘এ বছর আলুর উৎপাদন খরচ ও সংরক্ষণ ব্যয়সহ প্রতি কেজিতে খরচ পড়ছে ২৫ থেকে ২৭ টাকা। অথচ চাষীরা এখন অর্ধেক দামেও আলু বিক্রি করতে পারছেন না। এতে কৃষকদের প্রায় তিন হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে।’

    অন্তর্বর্তী সরকারকে দুর্বল ভেবে কেউ যেন নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা না করে, সে বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপি নেতা বলেন, ‘জাতীয় ঐক্যই আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। জনগণের দ্বারা বিএনপির বিজয় ঠেকাতে অপকৌশল গ্রহণ করলে তা শেষ পর্যন্ত বিপর্যয় ডেকে আনবে।’

    তিনি আরও বলেন, ‘কিছু রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে গণতন্ত্রকামী জনগণের অধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। তাদের উদ্দেশে বলব, হুমকি-ধমকি না দিয়ে আগামী ফেব্রুয়ারিতে জনগণের মুখোমুখি হোন।’

    সভায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ তারেক রহমানকে উদ্দেশ করে বলেন, ‘আপনার আব্বা-আম্মা যেখানে শেষ করেছেন, আপনি সেখান থেকে শুরু করুন। আমরা সহযোগিতা করব।’

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খানসহ ২০-দলীয় জোটের বিভিন্ন নেতারা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleখেলাপি ঋণ ২০ শতাংশ হলেও সিএমএসএমই তহবিল ব্যবহারে পারবে ব্যাংক
    Next Article তেজগাঁওয়ে ট্রেনের পরিত্যক্ত বগিতে অগ্নিসংযোগ, হাতেনাতে আটক ২

    Related Posts

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    জুন ১৭, ২০২৬

    হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

    জুন ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬